শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নাটক নিয়ে দর্শকদের দীর্ঘ অভিযোগ, জবাব দিলেন দীপা খন্দকার

প্রকাশিত - ০৬ অক্টোবর, ২০২৫   ০৩:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলঅইন : দীর্ঘ প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় ক্যারিয়ারে দীপা খন্দকার বাংলাদেশের নাট্যাঙ্গনে এক জনপ্রিয় নাম। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অসংখ্য নাটকে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। সিনেমাতেও কাজ করেছেন এই জাত অভিনেত্রী। তার সমসাময়িক অধিকাংশ অভিনেত্রী পর্দায় অনিয়মিত হলেও দীপা খন্দকার শুরু থেকে আজ পর্যন্ত নাটক, বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে সক্রিয়।

দীপা খন্দকার অভিনীত সর্বশেষ আলোচিত নাটক ছিল কেএম সোহাগ রানা পরিচালিত পারিবারিক গল্পের নাটক ‘অনুতপ্ত’, যা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ফ্যামিলি সিরিজ ‘এটা আমাদেরই গল্প’-তে। এই সিরিজের সেট থেকেই সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হন দীপা খন্দকার।

সাংবাদিকদের সাথে আলাপকালে পরিবার কিংবা পারিবারিক গল্প ফের নাটকের কেন্দ্রে আনার আহ্বান জানান অভিনেত্রী। সঙ্গে বর্তমানে টেলিভিশনে প্রচারিত নাটকের ধরন নিয়ে দীর্ঘদিনের দর্শকদের একটি অভিযোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে একটা কমপ্লেইন সব সময় শুনতাম, যে এখন খুব ছোট ছোট নাটক হয়, দুই-তিনজন আর্টিস্ট, কিছুই ফ্যামিলি-ট্যামিলি কিছু থাকে না, দেখতে কেমন যেন লাগে। একটু দেখি, দেখার পরে নাটকটা শেষ হয়, তারপর ভুলে যাই, যে গল্পটা এই ছিল। পরিবার নিয়ে নাটক হয় না কেন?’

এরপর দীপা খন্দকারের সংযোজন, মোস্তফা কামাল রাজের নতুন সিরিজ ‘এটা আমাদেরই গল্প’ সেই পারিবারিক গল্পের অভাবই পূরণ করতে চলেছে। অভিনেত্রীর কথায়,‘আমি স্পেশালি মোস্তফা কামাল রাজকে ধন্যবাদ দিব এর জন্য, যে উনি চিন্তা করেছেন যে আসলে এই ট্রেন্ডটা ভাঙা উচিত। পরিবার ভাঙতে ভাঙতে আসলে আমরা পরিবারের ভ্যালুটাই ভুলে যাচ্ছিলাম। নাটক কিন্তু জীবন বদলের হাতিয়ার বলি আমরা। সো নাটকে আমরা যেটা দেখি, ওইটার অনেক কিছুই কিন্তু মানুষের ওপরে এফেক্ট করে।’ 

দীপা খন্দকার মনে করেন, যখন দর্শকরা নাটকে একটি পরিবার দেখবেন, যেখানে বড়দের প্রতি সম্মান দেখানো হচ্ছে, তখন তরুণ প্রজন্ম সেই শিক্ষা গ্রহণ করবে। বড়দের সাথে কুশল বিনিময় করা, বাইরে যাওয়ার সময় বলে যাওয়া বা ফিরে এসে সালাম দেওয়ার মতো পারিবারিক মূল্যবোধগুলো দেখে দেখে শেখার সুযোগ তৈরি হবে। এই সিরিজটিকে একটি বড় প্রোজেক্ট হিসেবেও অভিহিত করেন দীপা খন্দকার। বলেন, ‘বড় প্রোজেক্ট বলতে আমি বলছি না যে এটা অনেক লেন্দি, অনেক লম্বা নাটক হবে, সেরকম না। যতটুকু হবে, খুব সুন্দর করে অনেক বড়সড় আয়োজনে আমরা অনেক আর্টিস্ট মিলে কাজটা করছি।’ তিনি আশা প্রকাশ করেন, এই নাটকটি দেখে দর্শক যদি একটুখানি মূল্যবোধও শিখতে পারেন, তবে এই কাজটি সার্থক হবে এবং এর সাথে যুক্ত সকল শিল্পী সার্থক হবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।