২৪ ঘণ্টা অনলাইন : চুল পড়া বাড়তে শুরু করলে তা অবশ্যই দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তখন নানা ধরনের তেল-শ্যাম্পু ব্যবহার কিংবা ভেষজ উপায়ে চুলের পরিচর্যা করেও বিফল হতে হয় অনেককে। কারণ, চুলের সমস্যা সব সময় বাইরে থেকে হয় না। একথা সত্যি যে, বাইরে থেকে চুলের যত্ন নেওয়া জরুরি, কিন্তু কেবল এটিই যথেষ্ট নয়। সবার আগে নজর দিতে হবে প্রতিদিনের খাবারের দিকে। কারণ যতই যত্ন নিন না কেন, খাবার সঠিক না হলে চুল পড়া সহ চুলের আরও অনেক সমস্যা বাড়তেই থাকবে। চুল পড়া কমাতে চাইলে খেতে হবে চুলের জন্য উপকারী খাবার। জেনে নেওয়া যাক, কোন খাবারগুলো চুল পড়া কমাতে সাহায্য করবে-
ডিম : প্রতিদিনের খাবারের তালিকায় একটি করে ডিম রাখুন। এটি চুলের জন্য বেশ উপকারী। কারণ ডিম বায়োটিন সমৃদ্ধ। এর কুসুম হলো বায়োটিনের একটি সমৃদ্ধ উৎস। এছাড়াও ডিমে থাকে পর্যাপ্ত প্রোটিন, যা চুলের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। তাই নিয়মিত ডিম খেলে চুল পড়ার সমস্যা অনেকটাই দূর হয়।
মিষ্টি আলু : মিষ্টি স্বাদের এই আলু কেবল খেতেই ভালো নয়, সেইসঙ্গে চুলের জন্যও উপকারী। এই সবজিতে থাকে বিটা ক্যারোটিন, যা চুল লম্বা হতে সাহায্য করে। সেইসঙ্গে চুল পড়া কমাতেও দারুণ কার্যকরী। লম্বা ও ঘন চুল পেতে চাইলে নিয়মিত খাবারের তালিকায় মিষ্টি আলু রাখুন।
পালং শাক : এই শাক আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে চুল পড়া সমস্যা দূর করতে পালং শাক মূখ্য ভূমিকা রাখতে পারে। কারণ এতে আছে আয়রন, ভিটামিন এ ও সি এবং বায়োটিন। যা অতিরিক্ত চুল পড়া বন্ধ করাসহ চুলের নানা সমস্যা দূর করে।
বাদাম : যেকোনো বাদাম প্রতিদিন একমুঠো করে খাওয়ার অভ্যাস করুন। কারণ এটি আপনার শরীরের অন্যান্য অঙ্গের পাশাপাশি চুলের জন্যও উপকারী। চুল পড়া বন্ধ করতে কাজ করে বাদাম। কারণ এতে থাকে উপকারী ফ্যাট, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যার ফলে নিয়মিত বাদাম খেলে চুল পড়া কমে আসে দ্রুতই।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।