শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃত্বের পর দ্রুত ওজন কমেছে আলিয়ার

প্রকাশিত - ০৫ অক্টোবর, ২০২৫   ০৪:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: মা হওয়ার পর খুব দ্রুতই পুরোনো রূপে ফিরে এসে সবাইকে অবাক করে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিশেষ করে তার ওজন বাড়ার পরে বরং কমে যাওয়াটা বিশেষভাবে নজরে এসেছিল তার ভক্তদের। কিন্তু কেন ওজন কমেছিল, সেসব জানালেন আলিয়া নিজেই। কাজল ও টুইঙ্কল খান্নার একটি অনুষ্ঠানে সম্প্রতি উপস্থিত ছিলেন আলিয়া ভাট। জানান, রাহার জন্মের মাত্র সাত মাসের মধ্যে তার শারীরিক পরিবর্তন দেখে অনেকেই অবাক হয়েছিলেন। সে সময় অনেকে সমালোচনা করে বলেন, আলিয়া হয়তো বিশেষ কোনো ওষুধ খেয়েছেন অথবা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে ওজন কমিয়েছেন। কারণ সাধারণত মা হওয়ার পর ওজন কমাতে দুই থেকে তিন বছর পর্যন্ত সময় লেগে যায়। কিন্তু আলিয়া জানালেন, এসব কিছুই নয়; মেয়ে রাহা-কে বুকের দুধ খাওয়ানোর কারণেই তার ওজন দ্রুত কমেছিল

এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমি আমার মেয়েকে বুকের দুধ খাওয়াতাম। এটি ক্যালরি কমাতে আমাকে খুব সাহায্য করেছে।’ অভিনেত্রী আরও জানান, বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি তিনি নিয়মিত ব্যায়াম করতেন এবং স্বাস্থ্যকর বাড়ির খাবার খেতেন। বলেন, ‘একেকজনের শরীরের গঠন একেকরকম। তাই প্রত্যেকের নিজের শরীরের চাহিদা বুঝে খাবার খাওয়া উচিত।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।