শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন গেমে মেয়েকে অশালীন প্রস্তাব, সরকারকে বিশেষ অনুরোধ অক্ষয়ের

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৫   ০৩:৪০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: অনলাইনে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেয়ে নিতারা। এক অনলাইন গেম খেলতে গিয়ে অপর প্রান্তের এক ব্যক্তি তার কাছে নগ্ন ছবি দাবি করে। শুক্রবার ৩ অক্টোবর ভারতের মহারাষ্ট্র রাজ্য পুলিশের উদ্যোগে আয়োজিত ‘সাইবার সচেতনতা মাস ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এ তথ্য জানান অক্ষয় কুমার নিজেই।

অভিনেতা বলেন, ‘গেম খেলতে গিয়ে নিতারার সঙ্গে এক ব্যক্তির আলাপ হয়। প্রথমে তিনি মেয়ের পরিচয় জানতে চান। নিতারা নিজেকে নারী হিসেবে পরিচয় দেওয়ার পরই ওই ব্যক্তির আচরণ বদলে যায় এবং কিছু সময় পরই তার কাছে নগ্ন ছবি চাইতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে নিতারা গেম খেলা বন্ধ করে মায়ের কাছে ছুটে যায় ও পুরো ঘটনা জানায়।’ এই অভিজ্ঞতার প্রেক্ষিতে অক্ষয় কুমার বলেন, ‘এভাবেই অপরাধ প্রবণতা তৈরি হয়, এখান থেকেই সাইবার অপরাধ শুরু হয়।’ এরপর মহারাষ্ট্র সরকারের কাছে একটি অনুরোধও রাখেন অক্ষয়। প্রস্তাব দেন, সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহে অন্তত একটি ‘সাইবার পিরিয়ড’ চালু করার। জানান, এর ফলে কিশোর-কিশোরীরা সচেতন হবে এবং সাইবার অপরাধের ফাঁদে পড়া থেকে রক্ষা পাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।