শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কেশসজ্জা : জেল্লা ফেরানোর সহজ উপায়

প্রকাশিত - ০৩ অক্টোবর, ২০২৫   ১০:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পুজো-পার্বণ, অনুষ্ঠান-আয়োজনে চুলে নানা রকম প্রসাধনী দেদার ব্যবহার করেছেন নারীরা। নানা রকমভাবে কেশসজ্জাও করেছেন। ফলে চুল রুক্ষ ও নির্জীব হয়ে যেতে পারে। চুলের সেই জেল্লা ফেরানোর টিপস এখানে দেওয়া হলো।

দিনভর রোদে ঘোরাঘুরি হয়েছে। তাতে চুলের দফারফা হয়েছে সন্দেহ নেই। আবার পোশাকের সঙ্গে মানানসই নানা কায়দায় কেশসজ্জা করেও চুলের বারোটা বেজেছে। প্রসাধনীও ব্যবহার করেছেন দেদার। রুক্ষ ও নির্জীব চুল আবার আগের মতো মসৃণ ও জেল্লাদার করে তুলতে সালোঁয় ছোটার প্রয়োজন নেই। বরং সহজ উপায়ে বাড়িতেই কেশচর্চা করে নিতে পারেন। জেনে রাখুন কিছু উপায়।

রুক্ষ চুল নরম হবে কী উপায়ে?
১. দইয়ের প্যাক
এক কাপ দইয়ের সাথে ৫ চামচ মেথি গুঁড়ো এবং ১ চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগিয়ে ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন। দই, ডিম এবং অলিভ অয়েল বা আমন্ড অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগিয়ে ৪০-৪৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতেও চুল নরম ও জেল্লাদার হয়ে উঠবে।

২. বাড়িতে বানানো তেল
বাড়িতেই নারকেল তেল, অলিভ অয়েল, অ্যাভোক্যাডো এবং রোজমেরি দিয়ে একটি মাথার তেল তৈরি করুন। শ্যাম্পু করার আগে এই তেল দিয়ে মাসাজ করুন তালুতে। এতে প্রাকৃতিক ভাবে চুলে আর্দ্রতা বজায় থাকবে। চুলও নরম হবে।

৩. অ্যালো ভেরা ও ডিম
একটি পাত্রে ডিমের কুসুম ও দু’চামচ অ্যালো ভেরা ও তার সঙ্গে এক চামচ অলিভ অয়েল নিয়ে ভাল করে মিশিয়ে নিন। প্যাকটি চুলে মেখে আধ ঘণ্টা পর চুল ভাল করে ধুয়ে শ্যাম্পু করে নিন। চুলের স্বাভাবিক বৃদ্ধি ও চুল পড়া রোধ করতে এই প্যাক বিশেষ কার্যকর।

৪. মধু এবং অলিভ অয়েল
চুলের গোড়া ফেটে গেলে এবং চুল পড়া বেড়ে গেলে এই প্যাক খুব সাহায্য করে। দু’চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। বেশ ভাল ভাবে ফেটিয়ে নেবেন মিশ্রণটি। তার পর মাথায় মেখে আধ ঘণ্টা রেখে দিন। শ্যাম্পু করার পরেই বুঝতে পারবেন আগের চেয়ে কোমল হয়েছে চুল। সপ্তাহে তিন বার করে এই প্যাক ব্যবহার করুন।

৫. নারকেলের দুধ
রাসায়নিক ব্যবহার না করে চুল নরম ও মসৃণ রাখতে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। এতে ফ্যাটি অ্যাসিড ছাড়াও থাকে নানা রকম ভিটামিন ও খনিজ, প্রোটিন। নারকেলের দুধ শুধু চুলকে আর্দ্রতা জোগায় না, চুলের বাড়-বৃদ্ধিতেও সাহায্য করে। সপ্তাহে অন্তত এক দিন নারকেলের দুধ দিয়ে চুলের পরিচর্যা করলে চুল ঘন ও লম্বা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।