শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ কিছু ব্যায়ামেই ছিপছিপে গড়ন

প্রকাশিত - ০৩ অক্টোবর, ২০২৫   ১০:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ডায়েট করেও পেট-কোমরের এই মেদ বাগে আনতে পারছেন না। তাই শুধু মেপে খেলেই হবে না, সঙ্গে জরুরি কিছু ব্যায়ামও। 

দারুণ একটা ড্রেস কিনে রেখেছেন। কিন্তু পরতে গিয়েই দেখলেন, সেটি আটকে যাচ্ছে ভুঁড়িতে। অথচ ট্রায়ালের সময়ে অতটা সমস্যা হয়নি। প্রদাহ বা ইনফ্ল্যামেশনের কারণে চেহারায় মেদ জমে অনেক সময়ে। তা ছাড়া ভুঁড়ি থাকলে তো কথাই নেই। আজ যে জিন্‌সটি কিনলেন, ক’দিন পরে হয়তো দেখলেন সেটি আর কোমর অবধি উঠছে না। অথচ ডায়েট করেও পেট-কোমরের এই মেদ বাগে আনতে পারছেন না। তাই শুধু মেপে খেলেই হবে না, সঙ্গে জরুরি কিছু ব্যায়ামও। নিয়মিত অভ্যাস করলে তারকাদের মতো ক্ষীণ কটি অর্থাৎ পাতলা, ছিপছিপে কোমর আপনারও হতে পারে।

শরীর বাগে আনবে কিছু ব্যায়াম করতেই হবে

স্কোয়াট
পা, কোমরের পেশি মজবুত করতে এবং নিতম্বের মেদ ঝরাতে এটিই সবচেয়ে সহজ একটি পন্থা। এই ব্যায়াম করার জন্য প্রথমে দু’পা ফাঁক করে দাঁড়ান। এ বার দুই হাত টান টান করে সামনে রেখে, হাঁটু ভাঁজ করে অর্ধেকটা বসতে চেষ্টা করুন। প্রতি দিন ২ থেকে ৩ সেট করুন। ধীরে ধীরে সংখ্যা আরও বাড়াতে পারেন।

লাঞ্জেস
লাঞ্জেস খুব ভাল স্ট্রেচিং এক্সারসাইজ়। থাই ও হ্যামস্ট্রিং, দুই-ই টোনড হবে। একটি পা সামনে এগিয়ে হাঁটু ভাঁজ করতে হবে, আর একটি পা পিছনে দিয়ে স্ট্রেচ করে বসার মতো করে শরীর উপর-নীচ করতে হবে। কাঁধ যেন সোজা থাকে। এটি প্রথমে ১০ বার করে করতে হবে। প্রতি পায়ে তিনটি সেটই যথেষ্ট।

জাম্পিং জ্যাক
জাম্পিং জ্যাকের উপকারিতা নিয়ে ২০২১ সালে ‘ফ্রন্টিয়ার্স ইন ফিজ়িয়োলজি’ জার্নালে একটি গবেষণাপত্র ছাপা হয়েছিল। গবেষকেরা জানিয়েছিলেন, শরীরের প্রতিটি পেশি ব্যবহৃত হয় এই ব্যায়ামের সময়। এতে ক্যালোরি তাড়াতাড়ি কমে। শরীর ‘ওয়ার্ম আপ’ করতেও জাম্পিং জ্যাক করা হয়। এই ব্যায়াম পেশির সক্রিয়তা বাড়ায়, চর্বি গলায়। জাম্পিং জ্যাক করার সময় দুই পায়ের মধ্যে ব্যবধান রেখে দাঁড়াতে হবে। দুই হাত তুলতে হবে মাথার উপরে। এই অবস্থাতেই লাফাতে হবে। লাফানোর সময় দুই হাত ও দুই পায়ের মধ্যে দূরত্ব কমে কাছাকাছি আসবে। হাত জড়ো করে তালিও দিতে পারেন।

ব্রিজ
মাটিতে ম্যাট পেতে প্রথমে শুয়ে পড়ুন। এর পর হাঁটু ভাঁজ করুন। বুকের দু’পাশে হাত সোজা করে ছড়িয়ে রাখুন। মেরুদণ্ড যেন সোজা থাকে। এ বার পায়ের পাতার উপর ভর দিয়ে কোমর তোলার চেষ্টা করুন। কিন্তু, মাথা এবং কাঁধ যেন মাটিতে ঠেকে থাকে। এই ভঙ্গি ধরে রাখতে হবে কিছু ক্ষণ। এই ভাবে বার পাঁচেক অভ্যাস করতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।