শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শৈশবের পূজাই বেশি আনন্দের পূজা সেনগুপ্তের কাছে

প্রকাশিত - ০৩ অক্টোবর, ২০২৫   ১২:৪৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। চট্টগ্রামের মেয়ে। তবে ছোটবেলা থেকেই ঢাকায় থাকেন। ফলে দুর্গাপূজা উদযাপনও রাজধানীতেই হয় তার। এবারের উৎসব আর শৈশবের স্মৃতির গল্প শুনিয়েছেন সমকালের পাঠকদের।

পূজা সেনগুপ্ত বলেন, পরিবারের সঙ্গেই পূজার আনন্দ ভাগাভাগি করেছি। আমার দুটো পরিবার। একটি নিজের পরিবার-পরিজন, অন্যটি নাচের দলের সদস্যরা। প্রতিবছরই একটি দিন আমার নাচের স্কুল তুরঙ্গমীর সবাই মিলে আনন্দ করি। বাকি তিন দিন বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের জন্য থাকে।

কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন তাও জানান এই নৃত্যশিল্পী। বললেন- এবার পূজা দেখতে বনানী পূজামণ্ডপ, জগন্নাথ হল, খামারবাড়িসহ অনেক মন্দিরেই গিয়েছি। বুধবার গিয়েছিলাম উত্তরায়। আজ দশমীর দিনে বনানী পূজামণ্ডপে আনন্দময় সময় কাটিয়েছি। বিসর্জনেও অংশ নিয়েছি।

মায়ের স্মৃতি মনে পড়ে পূজার। বলেন, মাকে হারানোর পর পূজার আনন্দটা একটু ম্লান হয়ে গেছে। জীবন আসলে চলমান। আমাদের চারপাশে যারা আছেন, তাদের জন্য আমাদের ভালো থাকতে হয়।

উৎসব মানেই উপহার। সেই কথাও জানালেন- এবার পূজায় উপহার পেয়েছি, নিজেও দিয়েছি। ছোটবেলা থেকে ঢাকাতেই পূজা উদযাপন করছি। তবে গ্রামের বাড়ি চট্টগ্রামে একবার পূজা উদযাপন করেছিলাম। শৈশবে পূজায় খুব আনন্দ হতো। এখন আনন্দটা অন্য রকম। পূজায় জগন্নাথ হলসংলগ্ন মেলা বেশ উপভোগ করি।

আমার কাছে পূজার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো দুর্গা প্রতিমা। প্রতিমার শৈল্পিক দিক ও প্রতিমার ভেতরকার শক্তির ব্যাপারটি বেশি আকর্ষণ করে। পূজায় মসলিন, রাজশাহী সিল্ক, জামদানি ও সুতির শাড়ি পরতে পছন্দ করি, যোগ করেন পূজা সেনগুপ্ত।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।