শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দশমীতে পাতে থাকুক সুস্বাদু খাবার

প্রকাশিত - ০৩ অক্টোবর, ২০২৫   ১২:৩৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দশমীর দিন খাবার টেবিলে পোলাও, মাছের নানা পদ, মাংস থাকা চাই। এর সঙ্গে এক বা দুই পদের মিষ্টান্ন থাকলে বেশ জমবে। রইলো পূজার শেষ দিনের কয়েকটি রেসিপি  । 

বাসন্তী পোলাও 
উপকরণ : পোলাও চাল ৫০০ গ্রাম, গাজর একটি, বুটের ডাল সেদ্ধ আধা কাপ, আদা বাটা এক টেবিল চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ, গুঁড়া দুধ দুই টেবিল চামচ, এলাচ ও দারচিনি দুই পিস করে, ঘি দুই টেবিল চামচ। 
প্রস্তুত প্রণালি: হাঁড়িতে সয়াবিন তেল গরম করে এলাচ ও দারচিনি ফোড়ন দিন। এবার আদা বাটা, লবণ দিয়ে পানি দিন। পানি ফুটে উঠলে গুঁড়া দুধ, ঘি দিন। এবার ধুয়ে রাখা চাল দিন। ঢাকনাসহ রান্না করুন। তারপর গাজর কিউব করে কাটা, বুটের ডাল সেদ্ধ দিয়ে নেড়ে ঢাকনাসহ ১০ মিনিট রান্না করুন। নেড়ে নামিয়ে নিন। 

দুধের সন্দেশ
উপকরণ: দুধ এক লিটার, পানি আধা কাপ, ময়দা এক চা চামচ, ছানার পানি পরিমাণমতো, ঘি এক চা চামচ। 
প্রস্তুত প্রণালি: এক লিটার দুধ ১০ মিনিট ফুটিয়ে নিন। আধা কাপ পানিতে এক চা চামচ ময়দা গুলে ফুটানো দুধে ঢেলে দিন। দুধ চুলায় বসানো অবস্থায় ছানার পানি দিয়ে নাড়তে থাকুন। ছানা কাপড়ে ছেকে পানি বের করে নিন। এক লিটার দুধে ৩০০ গ্রাম ছানা হবে। ছানায় ৫০ গ্রাম চিনি দিয়ে একটি পাত্রে নিন। চুলায় বসিয়ে নেড়ে নেড়ে রান্না করুন। যখন ছানা শুকিয়ে আঠালো হবে তখন নামিয়ে পাত্রে ঢেলে ঠান্ডা করুন। নামানোর আগে ঘি দিয়ে নিন। ঠান্ডা হলে সন্দেশের আকার দিন। 

পনির-রুই মাছের তরকা
উপকরণ : পনির পেস্ট এক কাপ, রসুন বাটা এক টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, টমেটো পেস্ট আধা কাপ, আদা ও কাঁচামরিচ বাটা এক চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, রুই মাছ রিং পিস চারটি, টমেতো টুকরা রিং করা দুটি, ধনিয়া পাতা কুচি সামান্য,  সয়াবিন তেল আধা কাপ, লবণ স্বাদমতো। 
প্রস্তুত প্রণালি: কড়াইতে সয়াবিন তেল গরম হলে জিরার ফোড়ন দিন। পেঁয়াজ ও টমেটো পেস্ট দিয়ে কষিয়ে নিন। আদা বাটা, কাঁচামরিচ কম তাপে রান্না করে পনির পেস্ট দিন। কম তাপে করা করুন ৫ মিনিট। মাঝে অল্প করে পানি দিন। ভেজে রাখা মাছ দিয়ে সামান্য পানি দিয়ে রান্না করুন। এবার লবণ দেখে নামিয়ে নিন। 

দই চিংড়ি
উপকরণ: ডিমসহ চিংড়ি মাছ ছয়টি, টক দই দুই টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ছয়-সাতটি, বাদাম তেল দুই টেবিল চামচ, এলাচ ও দারচিনি দুই-তিন পিস, লবণ স্বাদমতো, চিনি আধা চা চামচ।
প্রস্তুত প্রণালি: চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিন। টক দই, কাঁচামরিচ ফালি, লবণ দিয়ে মাখিয়ে রাখুন। কড়াইতে বাদাম তেল গরম করুন। এলাচ ও দারচিনি, লবঙ্গের ফোড়ন দিন। পরে মাখিয়ে রাখা চিংড়ি মাছ ও চিনি দিয়ে দুই-তিন মিনিট রান্ন করুন। মাছ সেদ্ধ হলে তেল ভেসে এলে নামিয়ে নিন।

 খাসির মাংসের রসল্লা
উপকরণ: খাসির মাংস এক কেজি, টক দই এক কাপ, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ, মরিচ বাটা এক চা চামচ, ধনিয়া বাটা এক টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ১০-১২টি, পেঁয়াজ কুচি ২৫০ গ্রাম, তেজপাতা দুটি, ঘি ১০০ গ্রাম, লবণ স্বাদমতো, গরম মসলা গুঁড়া ১ চা চামচ। 
প্রস্তুত প্রণালি: খাসির মাংস বড় টুকরা করে কেটে ধুয়ে নিন। এবার পাত্রে মাংস, ঘি, দই, পেঁয়াজ কুচি, মরিচ বাটা, আদা ও রসুন বাটা, লবণ, তেজপাতা একসঙ্গে ভালো করে মিশিয়ে অল্প আঁচে হাঁড়িতে বসান। মাঝেমধ্যে ঢাকনা খুলে নেড়ে দিন। মাংস দইয়ের পানিতে সেদ্ধ না হলে অল্প পানি দিন। পানি শুকিয়ে ঘি ওপরে এলে নামিয়ে নিন। 

নারকেল দিয়ে বুটের ডাল 
উপকরণ: বুটের ডাল ২৫০ গ্রাম, নারকেল কুরানো আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এক চা চামচ, এলাচ ও দারচিনি দুটি, শুকনো মরিচ দুটা, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, লবণ এবং চিনি স্বাদমতো, কাঁচামরিচ ফালি চার-পাঁচটি, ঘি এক টেবিল চামচ, সয়াবিন তেল চার টেবিল চামচ। 
প্রস্তুত প্রণালি: বুটের ডাল ধুয়ে পানি দিয়ে আধা সেদ্ধ করে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে শুকনো মরিচ, এলাচ ও দারচিনি দিয়ে ফোড়ন দিন। এবার আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুড়া, লবণ এবং চিনি দিয়ে নেড়ে কষিয়ে নিন। সেদ্ধ  করা ডাল আর পরিমাণমতো পানি দিয়ে রান্না করুন। নামানোর আগে কাঁচামরিচ ফালি, নারকেল কুরানো, ঘি দিয়ে আরও সাত-আট মিনিট রান্না করুন। 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।