শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার টানে জয়ার ঢাকায় ফেরা

প্রকাশিত - ০২ অক্টোবর, ২০২৫   ০১:০৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অভিনেত্রী জয়া আহসানের বৃহস্পতি তুঙ্গে তা নিয়ে মোটেও সন্দেহ নেই। এপার-ওপার বাংলা একাধারে দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। সিনেমার কাজে টানা কলকাতায় ছিলেন জয়া। মাত্রই বাংলাদেশে ফিরেছেন।  

দুর্গাপূজার কয়েকটি দিন কলকাতায় কাটিয়েছেন। কলকাতায় পূজার আনন্দ চুটিয়ে উপভোগ করেছেন। ঢাকার বিমানে ওঠার আগে সেই অভিজ্ঞতা জানিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে জয়া আহসান বলেন, “দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা—সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও ছিল।” 

কলকাতার দুর্গাপূজার আনন্দ উপভোগ করার পাশাপাশি বাংলাদেশের পূজার আনন্দেও যুক্ত হতে চান জয়া। আর এ কারণে তার ঢাকায় ফেরা। এ বিষয়ে জয়া আহসান বলেন, “সেখানে যোগ দিতেই তড়িঘড়ি কলকাতা থেকে দেশে ফিরে যাওয়া। না হলে তো এ বছরের মতো বাড়ির পূজা দেখা হবে না।” 

দু-দেশের পূজার মধ্যে ঠিক কতটা তফাত জানতে চাইলে জয়া আহসান বলেন, “হ্যাঁ, সে তো একটু আছেই। বাংলাদেশেও বড় করে পূজা হয়। খাওয়াদাওয়ার বিষয়ও আছে। তবে কলকাতার মতো নয়। কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা।” বেশি দিনের জন্য ঢাকায় ফেরেননি জয়া আহসান। দিন-দুয়েক পরই আবার কলকাতায় ফিরবেন। বিজয়ার কোলাকুলি, মিষ্টিমুখ করেই জয়া ফের কলকাতায় ফিরবেন বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।