শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে তিনদিনে মূলধন বেড়েছে ১৬১৪ কোটি টাকা

প্রকাশিত - ০১ অক্টোবর, ২০২৫   ০৫:০৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দেশের পুঁজিবাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার লেনদেন বন্ধ থাকবে। অর্থাৎ চলতি সপ্তাহে পুঁজিবাজারে কার্যদিবস বিবেচিত হবে তিনটি। এর মধ্যে দুই দিনেই বাজার উর্ধ্বমূখী দেখা গেছে। এতে উভয় বাজারের প্রধান সূচকগুলো ও বাজার মূলধন বেড়েছে। তিনদিনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬১৪ কোটি টাকার বেশি। বাজার বিশ্লেষণে দেখা গেছ, গত সপ্তাহ শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৪১৫ পয়েন্টে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) লেনদেন শেষে এটি ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস গত বৃহস্পতিবার ছিল ১ হাজার ১৭২ পয়েন্টে। এটি বেড়ে ১ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান নিয়েছে। তবে ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক এই সময়ের ব্যবধানে ২১ পয়েন্ট কমে ২ হাজার ৮২ পয়েন্টে অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১০৩ পয়েন্টে।
চলতি সপ্তাহের তিন কার্যদিবসে এক্সচেঞ্জটিতে গড় লেনদেন বেড়েছে ৬ দশমিক ২৩ শতাংশ। আলোচিত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬২০ কোটি ১১ লাখ টাকা। গত সপ্তাহে যা হয়েছিল ৫৮৩ কোটি ৭৭ লাখ টাকা।

আর সার্বিকভাবে এই সপ্তাহের তিন কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকা। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে যা হয়েছিল ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ১ হাজার ৫৮ কোটি ৫১ লাখ টাকা। তবে সপ্তাহের তিন কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ১ হাজার ৬১৪ কোটি ৪২ লাখ টাকা বেড়ে ৭ লাখ ২৫ হাজার ৬৩ কোটি ১৭ লাখ টাকা হয়েছে। গত সপ্তাহে যা ছিল ৭ লাখ ২৩ হাজার ৪৪৮ কোটি ৭৫ লাখ টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে দেশের পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো মূল্যসূচক কমে যাওয়ার পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে। আর এক্সচেঞ্জটির গড় লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। এক্সচেঞ্জটির প্রধান সূচক সিএএসপিআই ১ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৯ হাজার ২৬৪ পয়েন্ট হয়েছে। সিএসইতে গত সপ্তাহের তিনদিনে ২৯৩টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩টি, কমেছে ১৫৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর। এক্সচেঞ্জটিতে গত তিনদিনে লেনদেন হয়েছে ৪২ কোটি টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবসে এই লেনদেন হয়েছিল ৮০ কোটি ৩ লাখ টাকার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।