২৪ঘণ্টা অনলাইন : মুখার্জি বাড়ির পূজায় হাজির বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। তাকে দেখে ছুটে যান অভিনেত্রী কাজল। প্রিয় মানুষকে বাড়ির পূজায় পেয়ে তাকে জড়িয়ে ধরেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
গম্ভীর স্বভাবের কারণে জয়া বচ্চন মাঝেমধ্যেই ট্রলের শিকার হন। তবে এবার কাজলের বাড়িতে দুর্গাপূজার আসরে তাকে দেখে বিস্মিত হয়েছেন অনেকে। কারণ অচেনা রূপে ধরা দিলেন এই অভিনেত্রী; হাসিখুশি, সবার সঙ্গে মেতে থাকা এক অন্য জয়া।
তবে নেটিজেনদের একটি অংশ কটাক্ষ করতে ছাড়েননি। নেহা নামে একজন লেখেন, “দুজনই একই ক্যাটাগরির।” অমিত কল্যাণ লেখেন, “দুজনের কাপড় ও ব্যক্তিত্ব একই।” অন্য একজন লেখেন, “কিছু মানুষ রিলেই ভালো, বাস্তব জীবনে নয়।” অন্য একজন লেখেন, “জয়াজিকে কখনো হাসি মুখে দেখিনি। একমাত্র কাজল তার মুখে হাসি ফুটিয়েছেন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছে মায়ানগরী মুম্বাই। মুখার্জি বাড়ির পূজায় বসেছে চাঁদের হাট। গতকাল ছিল সপ্তমী। এদিন দুপুরে মুখার্জি বাড়ির পূজায় অনেকটা সময় কাটান রানী মুখার্জি। সেলফি তুলেন। অতিথিদের সঙ্গে খোশমেজাজে গল্পও করেন। আরো অনেক অভিনেতা-অভিনেত্রীরাও মুখার্জি বাড়ির পূজায় এসেছিলেন। সপ্তমীর দুপুরে তাদের সঙ্গে ভরপুর আড্ডার মেজাজে ছিলেন রানি মুখার্জি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।