ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা তমা মির্জা। অভিনয়ে নিজের মেধা ও দক্ষতা প্রমাণ করে তিনি জয় করে নিয়েছেন দর্শকের মন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় ও গান নিয়ে অকপট মন্তব্য করেছেন এই নায়িকা। নিজেকে তিনি এখনো একজন শিক্ষানবিশ মনে করেন।
অভিনয় জীবন নিয়ে তমা মির্জার মন্তব্য, ‘আমি এখনো অভিনয় শিখছি। আমার মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরো ভালো করা উচিত। তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়।’
গান শোনার প্রতি নিজের তীব্র ভালোবাসার কথা জানিয়ে নায়িকা বলেন, ‘আমি কিন্তু গান শুনতে অনেক পছন্দ করি। যখনই আমার থাকে ফ্রি টাইম, কাজ নেই, আমার দেখা যায় হয় আমি মুভি দেখি না হলে গান শুনি।’
‘রোমান্টিক গানও ভালো লাগে, স্যাড সংও ভালো লাগে, কাওয়ালীও ভালো লাগে। আমি গান গাইতে পারি না, আমার গানের গলা খুব খারাপ।’
তমার ভাষ্যে, ‘আমার মনে হয় এটা একদমই গড গিফটেড। কারণ এই যে যেমন ওদের গান শুনছি, কি অসাধারণ সুর। আমাকে আল্লাহ ওই জিনিসটা দেয় নাই। আমাকে অভিনয়ের হয়তো একটা দক্ষতা দিয়েছে, ওইটা দিয়েই আমি চেষ্টা করছি মানুষের মন জয় করার।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।