শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাসায় আগুনে পুড়ে ভাইসহ শিশুশিল্পীর মৃত্যু

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:৪৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের রাজস্থানে নিজ বাসায় আগুনে পুড়ে মারা গেছে ৮ বছর বয়সী শিশু অভিনেতা বীর শর্মা ও তার ১৬ বছর বয়সী বড় ভাই শোরিয়া শর্মা। রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে কোটা শহরের একটি আবাসিক ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার রাত ২টার দিকে তাদের কোটার বাসায় আগুন লাগে। ওই সময় বীর শর্মা ও তার বড় ভাই শোরিয়া শর্মা বাসায় একা ছিল। তাদের বাবা জিতেন্দ্র শর্মা একটি ভজন অনুষ্ঠানে ছিলেন এবং মা অভিনেতা রীতা শর্মা সে সময় মুম্বাইয়ে ছিলেন।

স্থানীয়রা জানান, ভোরের দিকে বাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বীর শর্মা সনি সাব চ্যানেলের ধারাবাহিক ‘শ্রীমাদ রামায়ন’-এ পুষ্কল চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেছিল। তার ভাই শোরিয়া শর্মা একজন প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।