২৪ ঘণ্টা অনলাইন : আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজিক মাধ্যমে থাকেন বেশ সরব, প্রায়ই নিজের বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন ভক্তদের মাঝে। আবার কখনো নতুন সাজ-পোশাকে এসে নিজেকে মেলে ধরেন, চমকে দেন ভক্তদের। এবারও তার ব্যতিক্রম হলো না, সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে নজরকাড়া পোশাক গহনায় দ্যুতি ছড়ালেন এই নায়িকা। এদিন মূলত একটি গহনার ব্র্যান্ডের হয়ে কয়েকটি ফটোশুট শেয়ার করেন নায়িকা; যা ব্যাপক সাড়া ফেলেছে।
ছবিতে পরীমণিকে এদিন নীল ও সোনালি রঙের একটি লেহেঙ্গায় দেখা যায়; যেটি কাতান বা বেনারসি সিল্কের তৈরি। এর সঙ্গে পরেছেন মানানসই ভারী গহনা, যেমন– নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি পরেছেন। বলা বাহুল্য, তার এই আকর্ষণীয় মেকআপ ও হেয়ারস্টাইল পুরো লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তরা পরীমণির সৌন্দর্যের প্রশংসা করেন। হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠেছে তার পোস্ট। এক ভক্ত লিখেছেন,‘আপনাকে দেখতে রানীর মতো লাগছে।’ অনেকে তার ফ্যাশন সেন্সেরও প্রশংসা করেছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।