২৪ ঘণ্টা অনলাইন : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈঠকে বসবেন। তাদের এ বৈঠকের পর সংবাদ সম্মেলন হবে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই সংবাদ সম্মেলন আয়োজনের বিষয়টি ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিতে পারে, গাজায় যুদ্ধ বন্ধের চুক্তিতে সবাই সম্মত হয়েছে। চুক্তিটি হলে গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস জিম্মিদের মুক্তি দেবে। গাজায় যুদ্ধ পরবর্তী সরকার কেমন হবে, কীভাবে গাজা চলবে সে ব্যাপারে নিজের পরিকল্পনা তুলে ধরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের এ পরিকল্পনায় আরব ও মুসলিম নেতাদের সমর্থন পেয়েছেন তিনি।
অবশ্য গতকাল রোববার ইসরায়েল জানায়, গাজার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তারা এখনো ভাবছে। অপরদিকে হামাস জানায় আনুষ্ঠানিকভাবে তারা চুক্তির কোনো কাগজপত্র পায়নি। তা সত্ত্বেও গাজার যুদ্ধবিরতির সম্ভাবনা জোরালো হয়েছে। কারণ গতকাল ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ নেতানিয়াহুর সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনা করেন। ট্রাম্পের প্রস্তাবে হামাসকে নিরস্ত্রকরণ এবং গাজা পরিচালনায় ফিলিস্তিন অথরিটির ভূমিকা রাখা নিয়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু কিছু আপত্তি তুলেছিলেন। নেতানিয়াহুর এসব আপত্তি দূর করতে উইটকোফ তার সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন বলে একটি সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে। এ বৈঠকে ট্রাম্পের জামাতা ও তার সাবেক পরামর্শক জের্ড ক্রুসনারও উপস্থিত ছিলেন। হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উইটকোফ-নেতানিয়াহুর বৈঠকটি বেশ ভালোভাবে শেষ হয়েছে এবং নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় এ প্রস্তাব নিয়ে নিজের সম্মতি জানাতে পারেন। গত শুক্রবার থেকেই ট্রাম্প বলছেন গাজা নিয়ে তারা একটি চুক্তিতে হয়ত পৌঁছেছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।