২৪ ঘণ্টা অনলাইন : গাজীপুরের গাছা থানা এলাকা থেকে ২১০ কেজি গাঁজাসহ চার নারী মাদক ব্যবসায়ি গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক মাপার কাজে ব্যবহৃত ডিজিটাল স্কেল মেশিন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া, এ চক্রের অন্যতম সদস্য নাঈম নামে আরেক মাদক ব্যবসায়ি পালিয়ে যায়। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানার কলেম্বর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— সুফিয়া বেগম (৩৭), রোজিনা বেগম (২৭), সাহিদা বেগম (২০) ও ফারজিনা বেগম (২০)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক খালিদুল হক হাওলাদার।
তিনি জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই গাজীপুরের একটি বাসায় মাদক ব্যবসায়ীরা গাঁজা মজুদ করেছে। চারতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই বাসা থেকে ২১০ কেজি গাঁজা ও গাঁজা মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন উদ্ধার করি। এ সময় ব্যবসার সঙ্গে জড়িত মা-মেয়ে ও চারজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নাঈম নামে আরেক ব্যবসায়ী পলাতক রয়েছেন। মাদক ব্যবসায়ী এসব নারী সদস্যদের মধ্যে দুজন সম্পর্কে মা-মেয়ে। আরেকজন পলাতক আসামি নাঈমের স্ত্রী।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, কুমিল্লা, ফেনী ও উত্তরবঙ্গের বর্ডার এলাকা থেকে গাঁজা মজুদ করে তা খুচরা ব্যবসায়ীদের কাছে বিভিন্নভাবে পাঠিয়ে দিত তারা। মাদক মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন ব্যবহার করত। গ্রেপ্তার হওয়া এসব নারীদের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। পলাতক নাঈমকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় তাদেরকে হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।