শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে মরমন গির্জায় হামলায় নিহত ৪

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:০১ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি মরমন গির্জায় রোববার এক বন্দুক হামলায় কমপক্ষে চার জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিকতম এই ভয়াবহ ট্র্যাজেডিকে জাতীয় ‘সহিংসতার মহামারীর অংশ’ বলে অভিহিত করেছেন। রাজ্যে পুলিশ জানায়, বন্দুকধারী প্রথমে তার গাড়ি দিয়ে গির্জায় ঢুকে পড়ে। এরপর হামলাকারী একটি অ্যাসল্ট রাইফেল দিয়ে হামলা চালায় ও ভবনে আগুন ধরিয়ে দেয়।

গ্র্যান্ড ব্ল্যাঙ্কের পুলিশ প্রধান উইলিয়াম রেনি এক সংবাদ সম্মেলনে বলেন, প্রথম জরুরি ফোন আসার আট মিনিট পর, পার্কিং লটে পুলিশের গুলিতে আততায়ী নিহত হয়। রেনি বলেন, আগের দিন  দুই জন নিহতের ঘোষণা করা হয়। তবে পুড়ে যাওয়া গির্জার ধ্বংসস্তূপের মধ্যে আরো দুটি লাশ উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত আছে। এর আগে তিনি বলেছিলন, হামলায় আট জন আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।বার্টনের পার্শ্ববর্তী শহরে এএফপির সাংবাদিকরা সন্দেহভাজন বন্দুকধারীর বাড়ির বাইরে বিশাল পুলিশ উপস্থিতি প্রত্যক্ষ করেছেন।  রেনি সন্দেহভাজনকে  থমাস জ্যাকব সানফোর্ড (৪০) নামে শনাক্ত করেন। রেনি ও অন্যান্য কর্মকর্তারা সানফোর্ড সম্পর্কে আর কোনও বিস্তারিত তথ্য দেননি। 

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সানফোর্ড এই এলাকায় বেড়ে উঠেছে। সে একজন সামরিক অভিজ্ঞ সৈনিক ছিল।ফ্লিন্ট শহরের উপকণ্ঠ গ্র্যান্ড ব্ল্যাঙ্কে অবস্থিত ল্যাটার-ডে সেন্টস-এর চার্চ অফ জেসাস ক্রাইস্টের এই ঘটনায় ভবনটির বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে গেছে। এফবিআই-এর বিশেষ এজেন্ট রুবেন কোলম্যান সংবাদ সম্মেলনে বলেন, এফবিআই এখন তদন্তের নেতৃত্ব দিচ্ছে ও হামলাটিকে ‘লক্ষ্যবস্তুবদ্ধ সহিংসতার  ঘটনা’ হিসেবে দেখছে। রেনি আগে বলেন, হামলা শুরু হওয়ার সময় শত শত লোক গির্জার ভেতরে ছিল। ধ্বংসস্তূপের মধ্যে আরও হতাহতদের পাওয়া যেতে পারে। ট্রাম্প এই গুলি চালানোকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করে বলেন, এটি ‘মার্কিন যুক্তরাষ্ট্রে খ্রিস্টানদের ওপর আরেকটি হামলা।’ 

১৮৩০ সালে মরমন গির্জা প্রতিষ্ঠিত হয়। এটিকে খ্রিস্টান সংস্থা বলে দাবি করা হয়। তবে এর মতবাদগুলো মরমন গ্রন্থের ওপর ভিত্তি করে তৈরি। মরমনের অনুসারীদের মতে এর পাঠ্যে বাইবেলে লিপিবদ্ধ যীশু খ্রিস্টের বাণীর পূর্ণাঙ্গ সংস্করণ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উটাহ রাজ্য ভিত্তিক মরমন গির্জা সারা বিশ্বে রয়েছে। লাখ লাখ মরমনের অনুসারী রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহজলভ্য। সেখানে বন্দুক সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। রোববার তার ট্রুথ সোশ্যাল পোস্টে, ট্রাম্প লিখেছেন, ‘আমাদের দেশে সহিংসতার এই মহামারী অবিলম্বে শেষ হওয়া উচিত!’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।