২৪ ঘণ্টা অনলাইন : নাটোরে প্রথমবারের মত মুগ ডালের আবরণে প্রতিমা নির্মাণ করা হয়েছে। শহরের উত্তর আলাইপুর নতুনপাড়া পূজা মণ্ডপে স্থাপিত এই প্রতিমা দর্শনে হাজার হাজার মানুষের আগমন ঘটছে। দর্শনার্থীদের মন জয় করেছে মুগ ডালের প্রতিমা। দুর্গোৎসবের প্রথম দিনেই হাজারো দর্শনার্থীদের আগমন ঘটে এই মণ্ডপে। অনেকে আসছেন অঞ্জলি দিতে, অনেকে আসছেন ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে। বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। শিশুরা মণ্ডপে গানের ছন্দে নাচতে থাকে। মধ্য রাত পর্যন্ত মণ্ডপে ছিল উৎসবের আমেজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। একজন পুলিশ সদস্য ছাড়াও ছয়জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন এই মণ্ডপে।
শহরতলীর আমহাটি এলাকার প্রতিমা শিল্পী নীল কুমার দাস প্রায় আড়াই মাসের চেষ্টায় প্রতিমা তৈরির পরে সম্পূর্ণ প্রতিমাটি মুগ ডালের আবরণে দৃষ্টি নন্দন করে তুলেছেন। এ জন্য দেড় মণ মুগ ডাল ব্যবহার করা হয়েছে। প্রতিমার উপরে আঠা ব্যবহার করে পরম যত্নে এসব মুগের ডাল প্রতিস্থাপন করা হয়েছে। এ বিষয়ে নীল কুমার দাস বলেন, আমার দীর্ঘ সময়ের প্রচেষ্টা সার্থক হয়েছে। কারণ পূজার প্রথম দিনেই শত শত দর্শনার্থী এই প্রতিমা দর্শনে এসেছেন। দর্শনার্থী অনিমা চক্রবর্ত্তী বলেন, মুগ ডালের আবরণে নির্মিত প্রতিমা সম্ভবত দেশের মধ্যে এই প্রথম। অনেক যত্নে এই প্রতিমা নির্মাণ করা হয়েছে। প্রতিমাশিল্পীর শৈল্পিক এই সৃষ্টি সার্থক হয়েছে। প্রতিমাটি দর্শনার্থীদের মন জয় করেছে।
জয়ন্ত মানী জানান, বৈচিত্র্যময় এই সৃষ্টি। গত বছর নাটোর শহরে ধানের আবরণে প্রতিমা তৈরি করা হয়েছিল। এবার পাট আর মুগ ডাল দিয়ে তৈরি করা হয়েছে। দেশের কোথাও মুগ ডালের প্রতিমা নির্মাণ করা হয়েছে বলে আমার জানা নেই। উত্তর আলাইপুর নতুনপাড়া পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক রাজিব সাহা জানান, চলতি বছরে আমাদের মণ্ডপে ২৮ ফুট উচ্চতায় নির্মিত গনেশ পূজা আয়োজন করা হয়-যা দেশের মধ্যে সর্ব বৃহত্তম। ব্যতিক্রমের এই ধারাবাহিকতায় এবার দুর্গাপূজায় মুগ ডালের প্রতিমা নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করি। উত্তর আলাইপুর নতুনপাড়া পূজা মণ্ডপ কমিটির সভাপতি রতি চক্রবর্তী বলেন, কৃষি আমাদের ঐতিহ্য। মা দুর্গাও আমাদের ঐতিহ্য। এই দুইয়ের মেলবন্ধন সৃষ্টি করে আমরা মুগ ডালের আবরণে প্রতিমা তৈরি করেছি। পূজা শুরুর প্রথম দিনেই হাজারো দর্শনার্থীরা এই প্রতিমা দর্শনে ভিড় করেছেন। আগামী দিনগুলো দর্শনার্থীদের আগমন আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি। আমাদের উদ্যোগ ফলপ্রসূ হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।