শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াদিল্লির ৩ শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৫   ০২:১১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের রাজধানী নয়াদিল্লির ৩ শতাধিক স্কুল ও একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে ‘টেরোরাইজার্স ১১১’ নামের একটি গোষ্ঠী। রোববার স্থানীয় সময় ভোর ৬ টা ৮ মিনিটে ৩০০ স্কুলের ইমেইল আইডিএত একযোগে পাঠানো মেইলবার্তায় দেওয়া হয়েছে এ হুমকি। দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ৩ শতাধিক স্কুলের মধ্যে নয়াদিল্লির দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনার এলাকার সর্বোদয় বিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।

বোমার হুমকি দেওয়া মেইলবার্তায় বলা হয়েছে, “স্কুল এবং বিমানবন্দরের প্রশসানকে বলছি, আমি সন্ত্রাসী গ্রুপ টেরোরাইজার্স ১১১-এর শীর্ষ নেতা। এই অভিশপ্ত পৃথিবীতে কোনো কিছু পরিকল্পনামতো হয় না; আপনাদের স্কুল ভবনে বোমা ফিট করে রাখা হয়েছে। যদি ২৪ ঘণ্টার মধ্যে আপনারা কোনো পদক্ষেপ না নেন, তাহলে রক্তের বন্যা দেখার জন্য তৈরি থাকুন।” নিজের সম্পর্কে ওই হুমকিদাতা বলেন, “আমাকের কারোর স্পর্শ করার ক্ষমতা নেই, আমি নিজেকে সীমার মধ্যে আটকে রাখতে পারি না, কারণ আমি অসীম। আমি মন্দের সন্তান, আমি ঘৃণার অর্থ।”

দিল্লি পুলিশের এক মুখপাত্র এনডিটিভিকে বলেছেন, “মেইল পাঠানোর কিছুক্ষণের মধ্যে স্কুলগুলোতে পুলিশ টিম, ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছে যায়। ৩ শতাধিক স্কুলের সবগুলোতে তল্লাশি চালানো হয়, কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।” সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইলবার্তা আসছে। প্রায় এক সপ্তাহ আগে ডিপিএস দ্বারকা, কৃষ্ণা মডেল পাবলিক স্কুলসহ কয়েকটি স্কুলে এমন মেইল এসেছিল। তবে সে সময়ও সন্দেহজনক কিছু মেলেনি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।