শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা জানি না আসলে কী হবে : মেহজাবীন

প্রকাশিত - ২৮ সেপ্টেম্বর, ২০২৫   ১০:৪৫ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা জয় করে যিনি এখন ব্যস্ত বড় পর্দায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীব, ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মেহজাবীন জানান, তিনি খুব বেশি দূর বা লম্বা সময়ের জন্য চিন্তা করতে ভয় পান। জীবনের অনিশ্চয়তাকেই এর কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি। 

 

তার কথায়, ‘আমি বেশি বেশি কথা বলবো, অনেক কিছু বলবো যে এই করে ফেলেছি, ওই করে ফেলেছি, এটা করবো—এগুলো সব পরিকল্পনা এবং ফিউচার। আজ থেকে এখান থেকে বের হয়ে আমি রাস্তাতেই মারা যেতে পারি। আমরা জানি না আসলে কী হবে। তো, অনেক লম্বা বা অনেক দূরের চিন্তাভাবনা আসলে আমি করতে অনেক ভয় পাই এবং করতে চাইও না।

 

তিনি বিশ্বাস করেন, একজন শিল্পীর নিজের কাজই তার পরিচয় বহন করবে। তার পারফর্ম করা কাজের মান নিয়ে অতিরিক্ত আলোচনা করাকে তিনি অপ্রয়োজনীয় মনে করেন। অভিনেত্রীর ভাষ্যে, ‘কতটুকু ভালো করেছি, না করেছি এগুলো একেবারেই আলাদা আলোচনা। কিন্তু আমার কাজই কথা বলুক।’

 

তবে আপকামিং কাজ নিয়ে তার আগ্রহ ও আকাঙ্ক্ষা যথেষ্ট। যেহেতু তিনি সিনেমা শুরু করেছেন, তাই সামনের দিনগুলোতেও বড় পর্দাতেই নিয়মিত হতে চান। মেহজাবীন বলেন, ‘সিনেমা যেহেতু শুরু করেছি, সামনেও আসলে সিনেমা করবো। যদি ভালো গল্প থাকে, আমার চরিত্র ভালো লাগে, আমি তো কাজ করতেই চাই।’

 

অনেক সময় দেখা যায় তারকারা তাদের নতুন কাজ সম্পর্কে কিছু বলতে চান না। এ নিয়ে দর্শকদের মন খারাপের কারণও উঠে আসে মেহজাবীনের কথায়। তিনি বলেন, ‘আপনারা মাঝে মাঝে মন খারাপ করেন, 'মেহজাবীন কিছু বলছেন না, আর্টিস্টরা এখন সবকিছু লুকায়।' কিন্তু ব্যাপারটা তা না আসলে এর পেছনে রয়েছে কন্ট্রাকচুয়াল বাইন্ডিংস (চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা) ‘

 

শেষে বলেন, ‘যেকোনো কাজে অনবোর্ড হলেই সবার আগে প্রযোজনা সংস্থা একটি স্বাক্ষর নিয়ে নেয়, যেখানে শর্ত থাকে যে প্রোডাকশন হাউজই প্রথম ঘোষণার কাজটি করবে। তারা একটি সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি সেট করে কবে কী বলতে হবে, কবে কী রিলিজ হবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।