শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিশুদ্ধ পানির অঙ্গীকার নিয়ে গ্রীন ডটের ‘সানাকি নাইট’ অনুষ্ঠিত

প্রকাশিত - ২৭ সেপ্টেম্বর, ২০২৫   ১০:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দেশের শীর্ষস্থানীয় ওয়াটার পিউরিফায়ার ও অ্যাক্সেসরিজ সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রীন ডট লিমিটেড, ভিয়েতনামের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সানাকি ওয়াটার পিউরিফায়ারের বাংলাদেশে একমাত্র ব্যবসায়িক পার্টনার হিসেবে সফলভাবে আয়োজন করেছে ‘সানাকি নাইট, ঢাকা২০২৫’।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর অভিজাত পাঁচ তারকা হোটেল 'রেডিসন ব্লু"তে- আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ডট লিমিটেডের চেয়ারম্যান এবিএম জাহিদুল ইসলাম, সানাকির ইন্টারন্যাশনাল ট্রেডিং ডিভিশনের ডিরেক্টর মি: এংগুয়েন ভান হান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের সম্মানিত ডিলারবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সানাকি ওয়াটার পিউরিফায়ারের উন্নত প্রযুক্তি, নিরাপদ পানির গুরুত্ব এবং সবার কাছে সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পিউরিফায়ার সরবরাহের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ আয়োজনের মাধ্যমে গ্রাহক ও অংশীদারদের কাছে সানাকির আধুনিক প্রযুক্তি ও গুণগতমান আরও ঘনিষ্ঠভাবে তুলে ধরা হয়।

গ্রীন ডট লিমিটেড বাংলাদেশের পানি পরিশোধন ও ওয়াটার পিউরিফায়ার খাতে অগ্রগামী প্রতিষ্ঠান। সানাকির একমাত্র পরিবেশক হিসেবে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানসম্পন্ন পিউরিফায়ার ও অ্যাক্সেসরিজ সরবরাহ করে আসছে, যাতে দেশের প্রতিটি পরিবার সহজে বিশুদ্ধ পানির সুবিধা উপভোগ করতে পারে।সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ‘সানাকি নাইট, ঢাকা২০২৫’ অনুষ্ঠান শেষ হয়।
২৪ঘণ্টা/এআর 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।