শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটরিনা ছাড়াও চল্লিশে মা হয়েছেন যেসব বলিউড নায়িকারা

প্রকাশিত - ২৫ সেপ্টেম্বর, ২০২৫   ০৯:০০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সদ্যই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যদিও বি-টাউনে খবরটি অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে গত মঙ্গলবার সে খবর জানান নায়িকা। ৪২ বছর বয়সে প্রথমবার মা হতে চলেছেন ক্যাটরিনা। যদিও বিয়ে করেছেন বছর চারেক। চিকিৎসকদের মতে, বেশি বয়সে মা হলে কিছু জটিলতা দেখা দিতে পারে, তাই ক্যাটরিনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। সম্প্রতি তাকে মুম্বাইয়ের আলিবাদে দেখা গেছে, যেখানে স্বামী ভিকি সতর্কভাবে তাকে হাত ধরে হাঁটতে সাহায্য করছিলেন।

তবে বলিউডে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকজন তারকা চল্লিশ বছর বয়সের পর মা হওয়ার অভিজ্ঞতা লাভ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন বিপাশা বসু, যিনি ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর ৪৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন। এছাড়াও, অভিনেত্রী শিল্পা শেঠি ৪৫ বছর বয়সে দ্বিতীয়বারের মতো মা হন। তিনি সারোগেসির মাধ্যমে তার মেয়ে সামিশাকে পৃথিবীতে স্বাগত জানান। শিল্পা তার প্রথম সন্তান ভিয়ানের জন্ম দিয়েছিলেন ৩৭ বছর বয়সে। একইভাবে, বিখ্যাত পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানও ৪৩ বছর বয়সে আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে তিন সন্তানের মা হন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।