শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরিবারের পক্ষ থেকে কোনো চাপ অনুভব করিনি’

প্রকাশিত - ২৫ সেপ্টেম্বর, ২০২৫   ০৭:০২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের অন্যতম চর্চিত জুটি হৃতিক রোশান এবং সাবা আজাদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। প্রায় তিন বছর ধরে সম্পর্কে থাকা এই জুটির বিয়ে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। এবার সেই গুঞ্জনে সরাসরি প্রতিক্রিয়া জানালেন সাবা আজাদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তাদের বিয়ে নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো চাপ নেই।

সাক্ষাৎকারে সাবা বলেন, ‘আমার যখন ছয় বছর বয়স, তখন আমার বাবা-মা বলেছিলেন, ‘যদি তোমার মন না চায়, তাহলে তুমি বিয়ে কোরো না। আমরা তোমার কাছ থেকে এ বিষয়ে কোনো প্রত্যাশা রাখি না।’ তাই জীবনে কখনো পরিবারের পক্ষ থেকে কোনো চাপ অনুভব করিনি।’ ২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন হৃতিক ও সাবা। এরপর থেকেই তাদের ছুটি কাটানোর ছবি থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি— সবকিছুই যেন প্রমাণ করে তাদের ঘনিষ্ঠতা। হৃতিকের দুই ছেলে রেহান ও হৃদান এবং প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গেও সাবার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।