শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের আগের দিনের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি

প্রকাশিত - ২৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম তানিয়া বৃষ্টি। ইউটিউবে নিয়মিতই তার অভিনীত নতুন নতুন নাটক প্রকাশিত হচ্ছে যা দ্রুতই বেশ সাড়া ফেলছে। সম্প্রতি স্বল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি নাটক প্রকাশ হয়েছে তার। তাই দর্শকের মাঝে আলোচনায়ও রয়েছেন এই অভিনেত্রী।এমন আবহে ফের নাটক নিয়েই ব্যস্ততা শুরু অভিনেত্রীর। সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘মায়ার বাঁধন’-এর কাজ করছেন তানিয়া বৃষ্টি। এই নাটকে তিনি ‘মায়া’ চরিত্রে অভিনয় করছেন, যাকে দেখা যাবে বিয়ের দৃশ্যে, কনে রূপে।

সম্প্রতি এই নাটকের শুটিংয়ের সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তানিয়া। নাটকের গল্প প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, “নাটকে আমার বিয়ে হচ্ছে, নাটকের নাম হচ্ছে ‘মায়ার বাঁধন’। অনেক বছর পর আসলে সিরিয়াল করছি। গল্পটা খুবই সুন্দর, পারিবারিক একটা গল্প। গল্পটা পড়েই খুব ভালো লেগেছে।” এর আগে বহু নাটকে বিয়ের দৃশ্যে কনের চরিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী। সে অভিজ্ঞতা নিয়ে তানিয়া বলেন, ‘এর আগে এতবার আমার অন-স্ক্রিন হলুদ হয়েছে, সব মিলিয়ে আসলে ডিফারেন্ট কিছু না। কিন্তু প্রত্যেকটা চরিত্র তো ডিফারেন্ট হয়, তাই ওই জায়গা থেকে ভালো লাগছে।’

এরপর কথা প্রসঙ্গে বিয়ের আগের দিনের অনুভূতি নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি। বলেন, ‘বিয়ের আগের দিনের ফিলিংসটা যদি ভালোবাসার মানুষের সাথে হয় তাহলে তো খুবই সুন্দর। আর ভালোবাসার মানুষের সাথে না হলেও যদি অ্যারেঞ্জ ম্যারেজও হয়... যেমন এই গল্পে আমার বিয়েটা মোটামুটি অ্যারেঞ্জ। মায়া একদিকে নার্ভাস, একদিকে খুব এক্সাইটেড। নতুন একটা পরিবার পাচ্ছে।’ নার্ভাস হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘নিজের পরিবার ছেড়ে যাচ্ছে, ওই পরিবারে নিজেকে কতটা মানিয়ে নিতে পারবে বা সামনে কী হতে যাচ্ছে, কীভাবে নিজেকে ওখানে মানিয়ে নিতে পারবে, সে ব্যাপারটা থাকছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।