২৪ ঘণ্টা অনলাইন : ইরানের পরমাণু নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় শক্তিগুলো মঙ্গলবার তেহরানের শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছে। কিন্তু এতে সমঝোতার কোনও লক্ষণ দেখা যায়নি। ইউরোপীয় শক্তিগুলো ইরানের কর্মসূচির কারণে শীঘ্রই দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে চাইছে। তবে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে। এদিকে ইরানের অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের সময় ঘনিয়ে আসছে।
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল সাংবাদিকদের বলেন, ‘ইরান কখনই পরমাণু অস্ত্র অর্জন করবে না।’ তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ।’
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ‘তিনি বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একটি চুক্তি বাস্তবায়নের জন্য সাক্ষাৎ করবেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, ‘হয় ইরান একটি ইঙ্গিত দেবে এবং শান্তি ও জবাবদিহিতার পথে ফিরে আসবে, না হলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করার চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি আরো বলেন, ‘আমরা আত্মসমর্পণ করিনি এবং করবও না।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘তারা সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।’ ২০১৫ সালে স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে স্থগিত জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল এড়াতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ব্রিটিশ, ফরাসি, জার্মান ও ইইউ সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।