শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

৫৯ বছরে এসে রাষ্ট্রীয় সন্মাননা, যা বললেন শাহরুখের স্ত্রী গৌরী

প্রকাশিত - ২৩ সেপ্টেম্বর, ২০২৫   ১১:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দেখা পেলেন শাহরুখ খান। মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে শাহরুখের হাতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে তার ঘরে উঠল জাতীয় পুরস্কার। শাহরুখ খান জাতীয় পুরস্কার অর্জন করায় ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে অভিনন্দন জানাচ্ছেন। শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী গৌরী খানও।

পুরস্কারপ্রাপ্তির স্ত্রী গৌরী খান লিখেছেন, “কী দারুণ যাত্রা ছিল শাহরুখ খানের! জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন। এটা একেবারেই প্রাপ্য সম্মান। এটি বছরের পর বছর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল।’এখানেই শেষ নয়। বাড়ি ফিরতেই যে মিলবে বিশেষ পুরস্কার তাও জানাতে ভুললেন না গৌরী। জাতীয় পুরস্কার সংরক্ষণ যাতে শাহরুখ ঠিকঠাক করতে পারেন সেজন্য বিশেষ মলাট তৈরি করবেন তিনি, জানিয়ে দিলেন সেটাও।

গৌরী লিখেছেন, ‘শাহরুখের এই বিশেষ পুরস্কারের জন্য আমি একটি মান্টল (শোকেস জাতীয়) ডিজাইন করছি।”
গৌরীর পোস্টের মন্তব্যের ঘরে শাহরুখের পাশাপাশি তাকেও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। সস্বতী দাসগুপ্ত নামে একজন লিখেছেন, ‘ক্রেডিটটা আপনার দিকেও যায়, কুইন খান ম্যাডাম। আমরা সবাই জানি, সারাজীবন আপনি তার সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে থেকেছেন। আপনাকে শ্রদ্ধা ও স্যালুট জানাই। অভিনন্দন এসআরকে, আমাদের কিং খান স্যার! সামনে আরও অনেক সিনেমা উপহার দিন আমাদের। মনে রাখবেন-কনটেন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

পায়েল মজুমদার লিখেছেন, প্রথমবার জাতীয় পুরস্কারের জন্য শাহরুখ স্যারকে অভিনন্দন! সত্যিই, বড় দেশগুলোতেও এরকম ছোট ছোট ঘটনা ঘটেই চলে। কিন্তু এই পুরস্কারটি ছোট জিনিস নয়-এটি ঐতিহাসিক! সোম রায় লিখেছেন, ‘একজন শক্তিশালী নারী যখন ঘরের দায়িত্ব নেবেন, তখনই কেবল অর্জন সম্ভব। তোমাকে অভিনন্দন।’

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।