শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

লিপস্টিক লাগালেই ঠোঁট ফাটে? যা করবেন

প্রকাশিত - ২৩ সেপ্টেম্বর, ২০২৫   ১১:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কোথাও বেড়াতে যাওয়ার জন্য সেজেছেন, অথচ ম্যাট লিপস্টিক লাগাতেই ঠোঁট ফেটে গেছে। এমন অবস্থা একেবারেই কাম্য নয়। ঠোঁটে ময়েশ্চার না থাকলে পুরো সাজই যেন পণ্ড হয়ে যায়। সামনে পূজা আসছে। পুজোর দিনগুলোতে ঠোঁটের ময়েশ্চার ধরে রাখতে আগে থেকেই যত্ন নিতে হবে। 

সপ্তাহে দু'দিন স্ক্রাব
প্রতিদিন লিপস্টিক লাগালে ঠোঁট কোমল থাকে না। ধীরে ধীরে ঠোঁটের উপর মৃত কোষ জমতে থাকে। তাই নিয়মিত ঠোঁট এক্সফোলিয়েট করা দরকার। এজন্য মধু ও চিনি একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি দাঁত মাজার ব্রাশ দিয়ে ঠোঁটে লাগিয়ে নিন এবং স্ক্রাব করুন। এতে ঠোঁটের মৃত কোষ উঠে যাবে। মধু-চিনি না থাকলে কফির গুড়া-নারকেল তেলের স্ক্রাবও ব্যবহার করতে পারেন। 

লিপ বাম
ঠোঁটের কোমলতা বজায় রাখতে লিপ বামে ভরসা রাখুন। বাজারে নানা ধরনের লিপ বাম কিনতে পাওয়া যায়। ঠোঁটের উপর শিয়া বাটারও লাগাতে পারেন। চাইলে বাসায়ই লিপ বাম বানিয়ে নিতে পারেন। নারকেল তেলের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে এর সঙ্গে দু’ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি কাচের জারে ভরে ফ্রিজে রেখে দিন। 

ঘিয়ের সাহায্য নিন
ঠোঁট কোমল রাখতে ঠোঁটে ঘি মাখতে পারেন। ঘুমোতে যাওয়ার আগে ঘি লাগালে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে। ঠোঁট ফাটার সমস্যা দূর হবে।

লিপস্টিক লাগানোর আগে করণীয় 
সাধারণত ঠোঁট কোমল রাখতে দিনে দু’বার লিপ বাম লাগান। সপ্তাহে দু-তিন দিন স্ক্রাব করুন। লিপস্টিক লাগানোর সময়ও সচেতন থাকতে হবে। লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে প্রথমে প্রাইমার লাগিয়ে নিন। লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে লিপস্টিক পরে নিন। দু’টো ভিন্ন রঙের লিপস্টিকও ব্যবহার করতে পারেন। ভালোভাবে ব্লেন্ড হওয়ার জন্য তুলি দিয়ে লিপস্টিক লাগাতে পারেন। গ্লসি ভাব চাইলে লিপস্টিকের ওপর হালকা করে লিপগ্লস লাগাতে পারেন। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।