শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমার প্রচারে গিয়ে প্রাক্তনকে জড়িয়ে ধরলেন মালাইকা

প্রকাশিত - ২৩ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড তারকা অর্জুন কাপুর ও মালাইকা আরোরার বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলছেন, এমন বহু কথা শোনা যায়। দীর্ঘদিন এমন গুঞ্জন চললেও দেখা যায় তার উলটো ঘটনা! সম্প্রতি একটি সিনেমার প্রচার অনুষ্ঠানে দেখা হয় তাদের, সেখানে দেখা যায় তাদের কুশলাদি করতে। শুধু তাই নয়, একে অপরকে আলিঙ্গনও করেন তারা। ভারতীয় গণমাধ্যমের খবর, গত সোমবার রাতে অভিনেত্রী জাহ্নবী কাপুর, ঈশান খট্টর ও বিশাল জেঠওয়ার সিনেমা ‘হোমবাউন্ড’-এর একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে অর্জুন ও মালাইকা ছাড়াও অনেক বলিউড তারকা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানেই তাদের সাক্ষাৎ হয়। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তারা একে অপরের সঙ্গে কথা বলছেন এবং আলিঙ্গন করছেন। তবে ভিডিও ভাইরাল হওয়ার পর অর্জুন-মালাইকার এই সৌজন্যপূর্ণ আচরণ তাদের ভক্তদের প্রশংসা কুড়ায়। তারা বলছেন, সম্পর্কে বিচ্ছেদ হলেও তাদের মধ্যে পারস্পরিক সম্মান ও বন্ধুত্ব রয়েছে।এর আগে এক সাক্ষাৎকারে মালাইকা তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কথা বলেছিলেন। তিনি জানান, জীবনে নেওয়া কোনো সিদ্ধান্ত নিয়েই তার কোনো অনুশোচনা নেই। বিচ্ছেদ হলেও সত্যিকারের ভালোবাসা থেকে তিনি কখনো সরে আসবেন না, রাখবেন অটুট বন্ধুত্বও।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।