শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আরিয়ানের সিরিজে ভেপিং নিয়ে আপত্তি, রণবীর-নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

প্রকাশিত - ২৩ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ এ রণবীর কাপুরের ভেপিং (ই-সিগারেট) দৃশ্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন এ অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশের কাছে রণবীর, সিরিজের প্রযোজক এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে এফআইআর (মামলা) দায়ের করা হয়েছে; দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ। ২০১৯ সালে ভারতে ই-সিগারেট নিষিদ্ধ করা হয়। তবু এই দৃশ্য কীভাবে সেন্সর ছাড়পত্র পেল, মূলত তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। সাধারণত ধূমপানের দৃশ্য প্রচারে সতর্কীকরণ বার্তা দিতে হয়, কিন্তু এখানে তা দেখা যায়নি। 

মানবাধিকার কমিশনের দাবি, এ ধরনের দৃশ্য তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছে ।আরিয়ান খানের পরিচালনায় তৈরি এই সিরিজে একাধিক বলিউড তারকা অতিথি অর্থাৎ ক্যামিও চরিত্রে আছেন। রণবীর কাপুর ছাড়াও রয়েছেন রণবীর সিং, দিশা পাটানি, অর্জুন কাপুর, রাজকুমার রাও, ইমরান হাশমি ও আরশাদ ওয়ারসি। সিরিজটিতে ভারতের মাদকবিরোধী সংস্থা এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে নিয়েও পরোক্ষ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আবার এদিকে এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, তিনি ধূমপান ও মদ্যপান ছেড়ে দিয়েছেন। তাই সিরিজে তার ভেপিং দৃশ্য দেখে অনেক ভক্তই বিস্ময় প্রকাশ করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।