২৪ঘণ্টা অনলাইন : আমরা সবাই জানি লেবু খাওয়ার স্বাস্থ্য উপকারিতার কথা। কিন্তু ভাতের সঙ্গে লেবু খাওয়া কি ভালো? হ্যাঁ, ভাতের সঙ্গে এক টুকরো লেবু খেলে মিলবে অনেক উপকার। বিশেষ করে খাবারের রুচি বাড়বে, হজম ভালো হবে, পর্যাপ্ত ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করা হবে। কেননা লেবুতে থাকা উপকারী উপাদানগুলো শরীরকে ডিটক্সিফাই করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
লেবু ভাতের শ্বেতসার সহজে ভেঙে হজমে যেমন সাহায্য করে, তেমনি পেটে গ্যাস কমায়। এটি মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতেও সহায়তা করে। ত্বক ভালো রাখতেও লেবুর জুড়ি নেই।
ভাতের সঙ্গে লেবু খাওয়ার উপকারিতা:
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: লেবুতে আছে পর্যাপ্ত ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এ দুটি উপাদান শরীরকে বিভিন্ন সংক্রমণ ও ফ্রি-র্যা ডিকেলের হাত থেকে রক্ষা করে। সেইসংগে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।
ডিটক্সিফিকেশন: লেবুতে থাকা উপকারী উপাদান শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে, এবং শরীরকে বিষমুক্ত করে।
গ্যাসের সমস্যা কমায়: লেবুর সাইট্রিক অ্যাসিড খাবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং গ্যাসের সমস্যা কমায়। তাই যাদের গ্যাসের সমস্যা আছে তারা ভাতের সঙ্গে লেবু খেতে পারেন।
ওজন কমাতে সহায়তা: লেবু মেটাবলিজম বাড়ায়। আর তাই লেবু খেলে শরীরে অতিরিক্ত চর্বি জমতে পারে না। এজন্য নিয়মিত লেবু খেলে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হয়।
হৃদপিণ্ড ও কিডনির জন্য ভালো: লেবু হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী। আবার লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য কিডনি কোষের ক্ষতি প্রতিরোধ করে। কিডনির পাথর রোধেও সাহায্য করে লেবু। ত্বকের স্বাস্থ্যের উন্নতি: লেবুতে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং তারুণ্য ধরে রাখতে সহায়তা করে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।