শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অকারণে মন খারাপ? মন ভালো করতে যা খাবেন

প্রকাশিত - ২১ সেপ্টেম্বর, ২০২৫   ১১:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  আমাদের নানান কারণে মন খারাপ হয়। আবার কখনো কখনো কারণ ছাড়াই কেমন যেন বিষণ্ণ লাগে। এমন উদাসীন ও বিষণ্ণ লাগলে কিছু খাবার খেতে পারেন। গবেষণা বলছে, কিছু নির্দিষ্ট খাবার মস্তিষ্কে সুখানুভূতি সৃষ্টি করে। কারণ খাবারগুলো ডোপামিন ও সেরেটোনিনের মতো ‘হ্যাপি হরমোন’ নিঃসরণে সহায়ক। এ খাবারগুলো খেলে মনের ওপর চাপ কমে এবং মন প্রফুল্ল থাকে।

দই
মন খারাপ লাগলে দই খেতে পারেন। প্রোবায়োটিক সমৃদ্ধ দই মস্তিষ্কের স্নায়ুর কার্যকারিতা উন্নত করে এবং মনকে সতেজ রাখতে সহায়তা করে। এছাড়া দই খেলে পেটের স্বাস্থ্য ভালো থাকে। আর পেটের স্বাস্থ্য ভালো থাকলে, মানসিক অবস্থাও ভালো থাকে। 

ডার্ক চকলেট
ডার্ক চকলেটও মন ভালো করতে ভূমিকা রাখে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ডোপামিন নিঃসরণ বাড়িয়ে সুখানুভূতি তৈরি করে। এছাড়া ডার্ক চকোলেট এন্ডরফিন নিঃসরণেও সাহায্য করে। এন্ডরফিন মানসিক চাপ কমাতে সহায়ক।

ডিম
ডিমে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি ও ট্রিপটোফ্যান আছে। ট্রিপটোফ্যান থেকে শরীরে সেরেটোনিন তৈরি হয়, যা মেজাজ ভালো রাখতে ভূমিকা রাখে। নিয়মিত ডিম খেলে মানসিক স্থিরতা ও ভালো লাগা বাড়ে।

কলা
মন ভালো রাখতে কলাও খেতে পারেন। কলায় থাকা ভিটামিন বি৬ ও ট্রিপটোফ্যান মস্তিষ্কে সেরেটোনিন উৎপাদন বাড়ায়। সেরেটোনিন মনকে চাঙা রাখতে সহায়ক। দিনের শুরুতে কলা খেলে মানসিক ও শারীরিকভাবে উদ্দীপ্ত থাকবেন। বাড়বে কর্মস্পৃহা। 

ওটস
সকালের নাশতায় যারা ওটস খান তারা সারাদিনের জন্য পর্যাপ্ত কার্বোহাইড্রেট গ্রহণ করেন। ফাইবারে ভরপুর এ খাবারটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। রক্তে শর্করা স্থিতিশীল থাকলে মুড ভালো থাকে। এছাড়া ওটসে থাকে ম্যাগনেশিয়াম যা মন ভালো রাখতে সহায়ক। 

বাদাম ও বীজ
বাদাম ও বীজ ভালো খাবার। এ খাবারগুলোতে প্রচুর ম্যাগনেসিয়াম থাকে, যা সেরেটোনিন উৎপাদনে সহায়তা করে। বিশেষ করে কাজুবাদাম ও আখরোট মস্তিষ্কের কাজের গতি বাড়ায় এবং মানসিক অবস্থা ভালো রাখে। 

সবুজ চা
সবুজ চা মানসিক চাপ কমিয়ে মনকে শান্ত করে। কারণ এতে রয়েছে এল-থিয়ানিন নামক অ্যামিনো অ্যাসিড। তাই সবুজ চা পান করলে মানসিকভাবে উৎফুল্ল থাকা যায়।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।