শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে সিদ্ধান্ত নিতে হবে— শত্রুতা নাকি সুসম্পর্ক: শেহবাজ

প্রকাশিত - ২১ সেপ্টেম্বর, ২০২৫   ০২:৩৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ, সহাবস্থান করতেই হবে। তাই ভারতকে এখন সিদ্ধান্ত নিতে হবে— শত্রুতা বজায় রাখবে নাকি সুসম্পর্ক গড়ে তুলবে। এছাড়া কাশ্মির সমস্যার সমাধান ছাড়া দুই দেশের সম্পর্ক এগোবে না বলেও জানান তিনি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি পাকিস্তানের অগ্রগতি, বিশ্ব সংকট এবং সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরেন। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রথানমন্ত্রী শেহবাজ বলেন, “ভারতের সঙ্গে যে কোনো আলোচনাই হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। পাকিস্তান ও ভারত চারটি যুদ্ধ করেছে, এতে কোটি কোটি ডলার খরচ হয়েছে। অথচ এই অর্থ ব্যয় করা উচিত ছিল স্কুল, হাসপাতাল, সড়ক নির্মাণে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে।” শেহবাজ স্পষ্ট করে দেন, কাশ্মির সমস্যার সমাধান ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক এগোতে পারবে না।


দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বশেষ বড় সামরিক সংঘর্ষ হয় চলতি বছরের মে মাসে। সে সময় পাকিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে ভারতের বিমান হামলার পর পাল্টা অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। ‘বুনইয়ানুম মারসুস’ (লোহার দেয়াল) নামে ওই অভিযানে পাকিস্তান জানায়, তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ব্যয়বহুল ফরাসি রাফালে ফাইটার জেটও ছিল। এ সংঘাতে উভয় দেশই প্রাণহানি ও সম্পদের ক্ষতির শিকার হয়। ৮৭ ঘণ্টা স্থায়ী এই সংঘাত শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গড়ায়। মূলত এই সংঘাত পারমাণবিক সংঘাতের আশঙ্কাও জাগিয়েছিল।

শেহবাজ শরিফ বলেন, “কোটি কোটি কাশ্মিরির রক্ত বৃথা যেতে দেব না”। একইসঙ্গে তিনি গাজা প্রসঙ্গে বলেন, যেখানে এখন পর্যন্ত ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, সেটি এই অঞ্চলের সঙ্গে চিরদিনের জন্যই সম্পর্কিত থাকবে, মানুষ চায় বা না চায়। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী আবারও জোর দিয়ে বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায় রাজি, তবে শর্ত হলো সমতার ভিত্তিতে। তার ভাষায়, “ন্যায্যতা ও সম্মান দিয়েই যেকোনো আলোচনার পথ চলা উচিত।” তিনি বক্তব্যে অপারেশন ‘বুনইয়ানুম মারসুস’, অর্থনীতি ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নিয়েও কথা বলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।