২৪ ঘণ্টা অনলাইন : ব্রিটেন আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। যুক্তরাজ্যের গণমাধ্যমের খবরে বলা হয়, দীর্ঘদিনের মিত্র ইসরাইলের প্রতি এই তীব্র বিরোধিতা দেশটির নীতিগত পরিবর্তন। যুক্তরাজ্য ঐতিহাসিকভাবে ইসরাইলের একনিষ্ঠ সমর্থক ছিল। তবে ২০২৩ সালে ইসরাইলে হামাসের হামলার পর দেশটি গাজায় অবিরাম জোরদার হামলা চালিয়ে যাওয়ায় যুক্তরাজ্য তার অবস্থান পরিবর্তন করেছে। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ফিলিস্তিন ভূখণ্ডটি তখন থেকে ব্যাপক ধ্বংস, মৃত্যু ও খাদ্যের অভাবের শিকার হওয়ায়, সেখানে এক বড় ধরনের মানবিক সংকট দেখা দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জুলাই মাসে বলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সময় পর্যন্ত ইসরাইল যদি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির ‘বাস্তবিক পদক্ষেপ’ না নেয়, তবে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
বিবিসি ও প্রেস অ্যাসোসিয়েশনসহ বেশ ক’টি ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি রোববার এই স্বীকৃতি ঘোষণা করবেন। জুলাই মাসে স্টারমার আরো বলেছিলেন যে এই পদক্ষেপ ‘দ্বি রাষ্ট্রীয় সমাধানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মুহূর্তে একটি সঠিক শান্তি প্রক্রিয়ায় অবদান রাখবে।’ এর জবাবে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার প্রতি ‘ভয়ংকর সন্ত্রাসবাদকে’ পুরস্কৃত করার ও ‘জিহাদি’ মতাদর্শকে তুষ্ট করার অভিযোগ আনেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে সম্ভাব্য ঘোষণাটি আসে। সেখানে ব্রিটেনের জি৭ অংশীদার ফ্রান্সসহ প্রায় ১০টি দেশও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
ঘোষণাটি এমন এক সময় এলো, যখন ইসরাইল গাজা সিটি দখলের জন্য নতুন করে ব্যাপক হামলা শুরু করছে। গাজায় জাতিসংঘ দুর্ভিক্ষ ঘোষণা করেছে।এএফপি’র সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর, ইসরাইলের ওপর হামাসের হামলায় ১ হাজার ২১৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ওই হামলা যুদ্ধের সূত্রপাত ঘটায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলের প্রতিশোধমূলক অভিযানে কমপক্ষে সেখানে ৬৫ হাজার ২০৮ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই তথ্যকে নির্ভরযোগ্য বলে মনে করে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।