শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে বসে দেখা যাবে ‘জুঁইফুল : সাবিনা ইয়াসমিন’

প্রকাশিত - ২১ সেপ্টেম্বর, ২০২৫   ১২:৩২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলা গানকে সমৃদ্ধ করেছেন। তাঁর কণ্ঠের মাধুর্য, শিল্পীজীবনের উত্থানপতন ও অদম্য নিষ্ঠাকে তুলে ধরতে নির্মিত হয়েছে ডকুফিল্ম ‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’। সম্প্রতি চ্যানেল আইতে প্রচারিত এই ডকুফিল্মটি এখন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে উন্মুক্ত করা হয়েছে। চ্যানেল আইয়ের প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

ডকুফিল্মটির পরিকল্পনা, নির্মাণ ও সঞ্চালনা করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। চলচ্চিত্রে থাকা আর্কাইভাল ফুটেজ, রেকর্ডিং সেশন, মঞ্চজীবন ও পারিবারিক স্মৃতিচারণার মাধ্যমে সাবিনার সংগীতজীবনের বহুমাত্রিক চিত্র ফুটে উঠেছে এতে। ষাটের দশক থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত তাঁর সংগ্রাম, সাফল্য ও স্মৃতিময় বিষয় উঠে এসেছে ডকুফিল্মে।

সাবিনা ইয়াসমিনের বিপুল সংগ্রহ থেকে শ্রেষ্ঠ কাজ বেছে নিয়ে মাত্র বারোটি গান নির্বাচিত করা হয়েছে। সেই গানগুলো নতুন প্রজন্মের কণ্ঠে পরিবেশন করেছেন কোনাল, লিজা, ইমরান, ঝিলিক, রাকিবা, ঐশী ও আতিয়া আনিসা। 

শাইখ সিরাজ বলেছেন, ‘সাবিনা ইয়াসমিনের ক্যারিয়ারে তোলপাড় করা প্রায় পনেরো হাজার হাজার গান থেকে মাত্র বারোটি চয়ন করা সহজ ছিল না; তবুও ওই গানগুলোই দর্শককে তাঁর শিল্পীর গভীরতা দেখাবে।’ 

ডকুফিল্মটিতে এমন কিছু তথ্য ও মুহূর্ত দেখানো হয়েছে যা আগে কখনও প্রকাশ পায়নি। ব্যক্তিগত চিঠি, স্টুডিও নোটস ও অনুশীলনের দৃশ্যসহ নানা কিছু রয়েছে ডকুফিল্মটিতে।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘সিরাজ ভাই [শাইখ সিরাজ] এটি যে ভাবে সাজিয়েছেন, আমি বিস্মিত। দর্শকরা আমাকে একেবারে নতুনভাবে আবিষ্কার করবেন। আমার সংগীতপ্রচেষ্টায় সহকর্মীদের অবদান ও শ্রোতাদের ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি। চলচ্চিত্রটি বাংলা সংগীতশিল্পের ইতিহাসকে বাঁচিয়ে রাখার একটি মহৎ প্রয়াস। যারা বাংলা গানের গভীরতা জানতে চান, তাদের জন্য এটি এক অপরিহার্য দর্শনীয় উপস্থাপনা। টেলিভিশনে ডকুফিল্মটি প্রচারের পর অনেক দর্শক এটি দেখেছেন। ওটিটির কারণে এটি আরও অনেক দর্শকের কাছে পৌঁছাবে।’

শাইখ সিরাজ বলেন, ‘এই ডকুফিল্ম নির্মাণের আগে সবচেয়ে বেশি সময় দিতে হয়েছে গবেষণায়। আর শুটিং সম্পন্ন হওয়ার পর সময় ব্যয় হয়েছে সম্পাদনায়। প্রথম গান গেয়ে সাবিনা ইয়াসমিন কত পারিশ্রমিক পেয়েছিলেন, প্রথম শোতে আয়োজকরা কী দিয়েছেন, কীভাবে মাত্র ১২ বছর বয়সে আলতাফ মাহমুদের হাত ধরে সিনেমায় গান গাওয়ার সুযোগ পেলেন, কিংবা দিলশাদ ইয়াসমিন থেকে পরবর্তী জীবনে সাবিনা ইয়াসমিন হয়ে উঠলেন, আমাদের সংস্কৃতির ইতিহাস হয়ে উঠলেন তা দেখানো হবে। তাঁর সংগ্রাম, সাফল্য, শিল্পীসত্তা সবকিছুই পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে চেয়েছি এই ডকুফিল্মে।’ 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।