২৪ঘণ্টা অনলাইন : আবহাওয়ার মতিগতি ঠিক বোঝা যাচ্ছে না। এই কাঠফাঁটা রোদ তো এই ঝুম বৃষ্টি। রোদ-বৃষ্টির এই সময়ে খুব দ্রুত ঠান্ডা লেগে যায়। আর সাইনাসের রোগীদের অবস্থা তো নাজেহাল হয়। এই সময়ে মাথাব্যথা ও সর্দি থেকে বাঁচতে ভেষজ দাওয়াই নেওয়ার পাশাপাশি কাঁচা মরিচ খেতে পারেন।
সাইনাসের সমস্যায় কাঁচা মরিচ খেলে উপকার পাবেন। কেননা এতে থাকে ক্যাপসাইসিন। এ উপাদানটি মিউকাস মেমব্রেনের মধ্যে রক্ত প্রবাহকে উদ্দীপিত করে এবং জমে থাকা শ্লেষ্মা পাতলা করতে সাহায্য করে। এতে সাইনাসের প্রদাহ কমে। ক্যাপসাইসিন জমে থাকা কফ করতে এবং নাক ও সাইনাসের পথ পরিষ্কার রাখতেও সাহায্য করে। আর এ কারণেই সাইনাসের সমস্যায় কাঁচা মরিচ খাওয়া উচিত।
কাঁচা মরিচ খেলে আরও যেসব উপকার পাবেন
কাঁচা মরিচে থাকে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন। এ উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। ফলে শরীর রোগজীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারে।
ডায়াটারি ফাইবার সমৃদ্ধ কাঁচা মরিচ হজম প্রক্রিয়া উন্নত করে। একইসঙ্গে এটি এটি মেটাবলিজম বাড়িয়ে ক্যালরি পোড়াতে সাহায্য করে।
কাঁচা মরিচে পর্যাপ্ত ভিটামিন 'এ' আছে। আর ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখের বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য করে।
কাঁচা মরিচ আয়রনের ভালো উৎস। তাই যারা রক্তস্বল্পতায় ভোগেন তারা নিয়মিত কাঁচা মরিচ খেতে পারেন। কাঁচা মরিচের বিভিন্ন উপকারী উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।