শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচদিনে ব্লক মার্কেটে ১২৪ কোটি টাকা লেনদেন

প্রকাশিত - ২০ সেপ্টেম্বর, ২০২৫   ১২:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসে (১৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর বাইরে এক্সচেঞ্জটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১২৪ কোটি ৩১ লাখ টাকা। এই লেনদেনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ব্লক মার্কেটে ৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪৮ লাখ টাকা। তৃতীয় কার্যদিবসে ২১ কোটি ১২ লাখ এবং চতুর্থ কার্যদিবসে ২০ কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়েছে। এছাড়া, শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৩০ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।  গত সপ্তাহে খান ব্রাদার্সের ২৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৬৩ টাকা ৩০ পয়সা।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্লক লেনদেন হয়েছে ১৬ কোটি ২০ লাখ টাকা। সপ্তাহ শেষে ব্যাংকের শেয়ারদর দাঁড়িয়েছে ৭০ টাকা ৫০ পয়সা। এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা কোম্পানিটির শেয়ারদর গত বৃহস্পতিবার শেষে ৬৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। 

এছাড়া গত সপ্তাহে ফাইন ফুডস লিমিটেডের ১২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এই শেয়ারটির দর সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৩০১ টাকা ৩০ পয়সা। আর পঞ্চম অবস্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের ১১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ব্যাংকটির শেয়ারদর গত বৃহস্পতিবার ২৭ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। 

শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৭ কোটি ১৮ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ কোটি ৪৫ লাখ টাকা, সান লাইফ ইন্সুরেন্সের ৫ কোটি ৫৮ লাখ টাকা, ম্যারিকো বাংলাদেশের ২ কোটি ৪৬ লাখ টাকা এবং রবি আজিয়াটা লিমিটেডের ২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।