শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখপুত্রের ওয়েব সিনেমার প্রিমিয়ারে আম্বানি পরিবার

প্রকাশিত - ১৯ সেপ্টেম্বর, ২০২৫   ১২:২২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শাহরুখ খানের ছেলে আরিয়ান খান প্রথমবারের মতো পা রাখলেন বিনোদন জগতে পরিচালক হিসেবে।  আ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**র্ডস অব বলিউড’। তার আগের দিন বুধবার মুম্বইয়ে অনুষ্ঠিত হয় সিরিজের বিশেষ প্রদর্শনী। তারকাখচিত বিশেষ প্রদর্শনী কেন্দ্র করে তারার মেলা বসেছিল। উপস্থিত ছিলেন ভারতীয় শিল্পীপতি মুকেশ ও নীতা আম্বানি।

শাহরুখ খান, গৌরী খান, সুহানা খান, আরিয়ান খান ও আবরাম- সবাই ছিলেন ঝলমলে সাজে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায়, হাত ধরে প্রিমিয়ার ভেন্যুতে প্রবেশ করছেন মুকেশ ও নীতা। ক্যামেরার সামনে সযত্নে পোজ দিয়ে তারা সকলের নজর কাড়েন। বরাবরের মতো ঝলমলে শাড়িতে নজর কাড়েন নীতা আম্বানি।

মুকেশ ও নীতা অম্বানি ছাড়াও আলাদা করে উপস্থিত হন আকাশ অম্বানি–শ্লোকা মেহতা ও রাধিকা মার্চেন্ট। ঈশা অম্বানি হাজির হন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নন্দার সঙ্গে। বলিউড থেকে হাজির হন অজয় দেবগণ–কাজল, রণবীর কাপুর–আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, ভিকি কৌশল, অনন্যা পান্ডেসহ আরও অনেক তারকা।

সিরিজের অভিনয়শিল্পীদের মধ্যে লক্ষ্ম্য, রাঘব জুয়াল, সাহের বম্বা, ববি দেওল, গৌতমি কাপুর, মনোজ পাহওয়া, মনীশ চৌধুরী ও অন্যা সিংও প্রিমিয়ারে উপস্থিত ছিলেন। সবচেয়ে বড় চমক হলো, এই সিরিজে থাকছে তারকাখচিত ক্যামিও- রণবীর সিং, সালমান খান, আমির খান, এস. এস. রাজামৌলি, বাদশাহ, দিশা পাটানি ও আরও অনেকে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।