শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভাত খেয়েও ফিট থাকবেন যেভাবে

প্রকাশিত - ১৮ সেপ্টেম্বর, ২০২৫   ১২:১৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভাত খেলে ওজন বেড়ে যায়, বেড়ে যায় ভুঁড়ি। আর এ কারণে অনেকেই ভাত খাওয়া ছেড়ে দেন। দিনের পর দিন ভাত না খেলে অনেকে অসুস্থও হয়ে যান। কেননা ভাতেরও রয়েছে পুষ্টিগুণ। ভারতীয় পুষ্টিবিদ সুরভি আগরওয়াল জানান, 'ভাত ভিটামিন বি-এর অন্যতম উৎস। এতে ফলিক অ্যাসিড ও ম্যাগনেশিয়াম রয়েছে। অন্ত্র ও ত্বকের জন্যেও উপকারী। কালো চাল অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর, বাদামি চাল ফাইবারে সমৃদ্ধ। লাল চালে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। তাই ভাত ক্যানসার রোধের ক্ষমতা রাখে।'

তবে ভাত খেতে হবে নিয়ম মেনে। ভারতের আরেক পুষ্টিবিদ রেশমী রায়চৌধুরী জানান, ‘ভাতে কার্বোহাইড্রেট, বিশেষত স্টার্চের পরিমাণ বেশি, তা নিয়ে সন্দেহ নেই। এতে উচ্চ পরিমাণে গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) থাকায় ওজন এবং ব্লাড সুগার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু রান্নার পদ্ধতি এবং কোন কোন খাবারের সঙ্গে ভাত খাওয়া হচ্ছে, তার ওপর নির্ভর করে গ্লাইসেমিক ইনডেক্স বাড়বে নাকি কমবে। তাই ভাত রান্নার পদ্ধতি জানা গুরুত্বপূর্ণ।’

রান্নার পদ্ধতি
ভাত বসানোর আগে চাল ধুয়ে সঙ্গে সঙ্গে চুলায় দেওয়া যাবে না। এর আগে আধ ঘণ্টা চাল ভিজিয়ে রাখতে হবে। সে পানি ফেলে দিয়ে নতুন পানিতে ভাত বসালে, কিছু পরিমাণ স্টার্চ বেরিয়ে যাবে। আবার বসা ভাত রান্না না করে মাড় গালা ভাত রান্না করতে হবে। মাড় গাললে অনেকটা স্টার্চ বেরিয়ে যায়। ফলে কার্বোহাইড্রেটও কমে যায়।

কী পরিমাণ ভাত খাবেন? 
ওজন নিয়ন্ত্রণে রাখতে কিংবা কমাতে দিনে ৩০ গ্রাম চালের ভাত রান্না করুন। অর্থাৎ ভাতের পরিমাণ হবে এক কাপের সমান। এতে মোট ১৫০-১৭০ কিলো ক্যালোরি থাকে। শুধু ভাত খেলেই হবে না। ভাতের সঙ্গে কী খাচ্ছেন তাও গুরুত্বপূর্ণ। ভাতের সঙ্গে বেশি করে সবজি, মাছ, সালাদ খেলে ওজন বাড়বে না।

কখন ভাত খাবেন
পুষ্টিবিদরা মনে করেন দিনের বেলা ভাত খাওয়া নিরাপদ। কেননা দিনে বেশ হাঁটাচলা, নড়াচড়া হয়। এতে কার্বোহাইড্রেট ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই রাতে ভাত খাওয়ার চেয়ে দিনে খাওয়া ভালো।

ভাত খাওয়ার পর করণীয়
দুপুরে ভাত খাওয়ার পর ভাতঘুম দিলে কোনো উপকার পাবেন না। ভাত খাওয়ার পর হালকা হাঁটাচলা, স্ট্রেচিং করা উচিত। এতে রক্তচলাচল বাড়ে, হজম ভালো হয়। এছাড়া ভাত খাওয়ার পর ভাতঘুম কাটাতে গ্রিন টি খেতে পারেন।  

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।