২৪ঘণ্টা অনলাইন : জাপানের রক্ষণশীল রাজনীতিবিদ সানা তাকাইচি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই প্রতিযোগিতা তাকে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী করে তুলতে পারে। এক প্রতিবেদনে কিয়োডো নিউজ এ কথা জানিয়েছে।
গুলিতে নিহত প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ মিত্র তাকাইচি প্রাক্তন আরেক প্রধানমন্ত্রী ও এলডিপির সর্বোচ্চ উপদেষ্টা তারো আসোর সঙ্গে এক বৈঠকে নিজের প্রার্থীতার কথা প্রকাশ করেন। ৬৪ বছর বয়সী নেত্রী সাংবাদিকদের বলেন, 'এখন যা প্রয়োজন তা হলো, এমন রাজনীতি যা জীবন এবং ভবিষ্যৎ নিয়ে আমাদের উদ্বেগকে আশায় পরিণত করতে পারে।'
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অন্যসারে, আগামীকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি তার নীতিমালার রূপরেখা প্রকাশ করতে পারেন। ৪ অক্টোবরের দলীয় নির্বাচনে কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমির পাশাপাশি তাকাইচিকে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জিজি প্রেসের ২০০০ জন উত্তরদাতার একটি জরিপে ২৩.৮% সমর্থন নিয়ে কোইজুমি এগিয়ে রয়েছেন, তার পরেই তাকাইচি ২১% সমর্থন পেয়েছেন। অন্যান্য প্রত্যাশিত প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি এবং প্রাক্তন অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী তাকায়ুকি কোবায়াশি।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।