শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কলা গাছের আঁশ দিয়ে কাপড় বানিয়ে তাক লাগাচ্ছে তাইওয়ান

প্রকাশিত - ১৮ সেপ্টেম্বর, ২০২৫   ০৭:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কৃষি বর্জ্য থেকে নতুন সম্ভাবনা খুঁজছে তাইওয়ান। কলা গাছের আঁশ দিয়ে কাপড় বানিয়ে তাক লাগাচ্ছে ভূখণ্ডটির একজন উদ্যোক্তা। নেলসন ইয়াং নামের ওই উদ্যোক্তা কলা গাছের আঁশ ব্যবহার করে টেকসই টেক্সটাইল তৈরি করছেন। আর এটিই একদিন পৌঁছাতে পারে বৈশ্বিক স্নিকার ব্র্যান্ডগুলোর কাছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তাসংস্থাটি বলছে, নেলসন ইয়াং নামে তাইওয়ানের এক উদ্যোক্তা নিজেদের ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে কলা গাছের আঁশ দিয়ে টেকসই কাপড় তৈরির উদ্যোগ নিয়েছেন।

বর্তমানে তাইওয়ান বিশ্বব্যাপী আধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদনে শীর্ষে থাকলেও, একসময় এই দ্বীপ ভূখণ্ডটি কলা উৎপাদনের জন্য পরিচিত ছিল। আজও দ্বীপটিজুড়ে কলা চাষ হয়। মূলত তাইওয়ানের চ্যাংহুয়া অঞ্চলে ইয়াংয়ের প্রতিষ্ঠান ফার্ম টু ম্যাটেরিয়াল কলার আঁশ থেকে এমন টেক্সটাইল তৈরি করছে, যা ভবিষ্যতে বৈশ্বিক স্নিকার ব্র্যান্ডগুলোতে সরবরাহ করা যেতে পারে।

ইয়াং বলেন, “২০০৮ সালে ইউরোপের কিছু স্নিকার ব্র্যান্ড জানায়, তারা চাইছে একই জমি থেকে যেন খাদ্য ও উপকরণ একসাথে উৎপাদন করা যায়। সেই ধারণা থেকেই আমরা কাজ শুরু করি। এখন আমরা নিশ্চিত করছি যে আমাদের সব কাঁচামাল আসছে কৃষি বা খাদ্য শিল্পের বর্জ্য থেকে, যেগুলো আমরা ব্যবহারযোগ্য উপকরণে রূপান্তর করছি।” ১৮৯৫ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানি শাসনামলে তাইওয়ান আনারস ও কলার মতো ফলের জন্য বিখ্যাত ছিল। ষাটের দশকে দ্বীপটি রপ্তানি বাড়াতে নিজেকে “বানানা কিংডম” হিসেবে প্রচার করেছিল। তবে বর্তমানে কলার জায়গা নিয়েছে প্রযুক্তি শিল্প।

ইয়াংয়ের কোম্পানি কলা গাছের মাঝের অংশ — যা সাধারণত কলা কাটার পর মাঠেই ফেলে দেওয়া হয় — তা সংগ্রহ করে চেপে ও শুকিয়ে আঁশ তৈরি করছে। এসব আঁশ থেকে কাপড় তৈরি সম্ভব। কিছু আঁশ আবার সুতো বানিয়ে তুলার সাথে মিশিয়ে মোজা বানানো যায়, আবার তা থেকে তৈরি হয় ভেগান লেদারও। তবে এই কাজটি এখনো প্রাথমিক পর্যায়ে, এখনো কোনো পোশাক ব্র্যান্ড থেকে তাদের কাছে অর্ডার আসেনি।

তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের ইনোভেশন ও সাসটেইনেবল ডিজাইন বিভাগের পরিচালক শার্লট চিয়াং বলেন, “কলার আঁশ তুলার তুলনায় পানির ব্যবহার, শোষণ ক্ষমতা ও সরবরাহ স্থিতিশীলতার দিক থেকে অনেক ভালো পারফর্ম করে। ফলে ভবিষ্যতে এটির ব্যবহার সম্ভাবনাময়।” তিনি আরও বলেন, “টেক্সটাইল শিল্পে বায়োমাস আঁশের ক্ষেত্রে কলার আঁশ তাইওয়ানের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।