শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

তুমি আমাদের ছেড়ে চলে গেলে : সৃজিত

প্রকাশিত - ১৮ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি। একের পর এক ভিন্ন ধারার সিনেমা উপহার দিয়ে চলেছেন দর্শকদের। জীবনের সমস্ত সাফল্যের মাঝেও আর পাঁচটা সন্তানের মতোই বাবার কথা ভীষণই মনে পড়ে এ পরিচালকের। তার পরিচালিত ছবি দেখলে কতটা খুশি হতেন তার বাবা, প্রশ্ন জাগে নিজের মধ্যেই। বাবার জন্মদিনে আবেগঘন একটি পোস্টে সেই কথাই তুলে ধরেছেন সৃজিত।

‘এক যে ছিল রাজা’ ছবিটি মুক্তির পরে বাবাকে হারিয়েছিলেন সৃজিত। বাবার একটি পুরোনো ছবি পোস্ট করে জন্মদিনে সৃজিত লেখেন, ‘এক যে ছিল রাজা মুক্তির পরেই তুমি আমাদের ছেড়ে চলে গেলে।’ তার কথায়, ‘ইতিহাসের প্রতি তোমার ভালোলাগার কারণে বেশ কিছু ছবি তুমি দেখতে পারতে। একে একে মুক্তি পেয়েছে ‘গুমনামি’, ‘পদাতিক’-এর মতো ছবি। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ও ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ও মুক্তির অপেক্ষায়।’

সৃজিত আরও লিখেছেন, ‘তুমি নিশ্চয়ই ছবিগুলো দেখেছো। কয়েক বছরের মধ্যে এর উত্তর জানব। আবারও তোমার সঙ্গে আমার দেখা হবে। তাই আপাতত শুভ জন্মদিন।’ প্রসঙ্গত, এ বছর পূজায় বড় পর্দায় তার ছবি মুক্তি না পেলেও হইচই-এ মুক্তি পেতে চলেছে ‘ফেলুদা ফেরত: যত কাণ্ড কাঠমান্ডুতে’। এ ছাড়াও চলতি বছরের ডিসেম্বরে একদিকে যেমন মুক্তি পাওয়ার কথা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ও ২০২৬ সালের ১ মে মুক্তি পাবে ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।