২৪ ঘণ্টা অনলাইন : নেপালে যুব নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী বিক্ষোভে সরকার পতনের ঘটনায় নিহত ৭৩ জনের প্রতি শ্রদ্ধা জানাতে দেশটিতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দেশের সকল সরকারি দফতরে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অন্তর্বর্তীকালীন সরকার বিক্ষোভের সময়ে প্রাণ হারানো ব্যক্তিদের সম্মানে শোক দিবস ঘোষণা করেছে। গত সপ্তাহে দুই দিনের বিক্ষোভের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে।
৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বল্পস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। কিন্তু দুর্নীতি ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক দুর্দশার কারণে তা আরও তীব্র হয়ে ওঠে। প্রথম দিনেই দমন-পীড়নে কমপক্ষে ১৯ জন নিহত হন। মৃত্যুর ঘটনায় ক্ষোভ আরও বেড়ে যায়, যার ফলে দেশব্যাপী ক্ষোভের ঝড় ওঠে। সরকারি অফিস, একটি হিলটন হোটেল ও অন্যান্য ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভের একটি গুরুত্বপূর্ণ সংগঠন হামি নেপাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে ‘আজ আমরা যে পরিবর্তনগুলো দেখছি, তা বিক্ষোভের সময় যারা প্রাণ দিয়েছেন তাদের সাহস ও ত্যাগ ছাড়া সম্ভব হত না’ ।
কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নিহতদের শহীদ ঘোষণা করে, তাদেরকে শ্মশানে রাষ্ট্রীয় সম্মানের প্রতিশ্রুতি দিয়েছেন। দোকানদার পূজা শ্রেষ্ঠা (২২) বলেন, শোক দিবস মানুষকে একত্রিত করবে। তিনি আরও বলেন, যা ঘটেছে, প্রাণহানির জন্য সবাই দুঃখিত। এখন পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। আমরা আশা করি, নতুন সরকার আমাদের দেশে প্রয়োজনীয় পরিবর্তন আনবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালে ১৫-২৪ বছর বয়সী এক-পঞ্চমাংশ মানুষ বেকার, যাদের মাথাপিছু জিডিপি মাত্র ১ হাজার ৪৪৭ ডলার। পুলিশের মুখপাত্র বিনোদ খারেল বুধবার বলেছেন যে বিক্ষোভের সময় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে পুলিশ অফিসার ও বন্দীরাও রয়েছেন। এরা পালিয়ে গিয়েছিল ।
তিনি আরও বলেন, বিক্ষোভের সময় দুই ডজন কারাগার থেকে পালিয়ে আসা ১৩ হাজার ৫০০ জন বন্দীর এক-তৃতীয়াংশেরও বেশিকে পুনরায় আটক করা হয়েছে অথবা তারা নিজেরাই আইনের কাছে আত্মসমর্পণ করেছে। পুলিশের মুখপাত্র বিনোদ খারেল আরও বলেন, এখন পর্যন্ত পলাতক প্রায় ৫ হাজার বন্দী কারাগারে ফিরে এসেছেন। এদের মধ্যে অনেকেই স্বেচ্ছায় কারাগারে ফিরে এসেছেন ।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।