শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জেমস বন্ডের আদলে ধরা দেবেন রণবীর!

প্রকাশিত - ১৭ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:০১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেতা রণবীর সিং তার প্রতিটি সিনেমায় ভিন্ন ধরনের অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা 'ধুরন্ধর' নিয়ে।  যেখানে তাকে দেখা যাবে এক নতুন রূপে কিন্তু এরমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে গুঞ্জন উঠেছে যে, এরপরই তিনি শুরু করতে যাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'ডন ৩'-এর শুটিং।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৫ অক্টোবর 'ধুরন্ধর' সিনেমার শুটিং শেষ করবেন রণবীর। এরপরই তিনি 'ডন ৩'-এর জন্য প্রস্তুতি শুরু করবেন এবং আগামী বছরের জানুয়ারি মাস থেকে ফারহান আখতার পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 'ডন ৩' সিনেমায় রণবীরকে একেবারে ভিন্ন স্টাইলে উপস্থাপন করা হবে। এই সিনেমায় তার চরিত্রটি অনেকটা জেমস বন্ডের আদলে তৈরি করা হচ্ছে, যা দর্শকদের জন্য এক বড় চমক হতে যাচ্ছে। এই সিনেমায় রণবীরের বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী কৃতি শ্যাননকে। উল্লেখ্য, রণবীরের বর্তমান সিনেমা 'ধুরন্ধর'-এর কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি। তার অংশের শুটিং শেষ হলেও ছবির বাকি অংশের শুটিং এবং পোস্ট-প্রোডাকশনের কাজ চলতে থাকবে আরও বেশ কিছুদিন। আগামী ৫ ডিসেম্বর বড় পর্দায় ‘ধুরন্ধর’ ছবির হাত ধরে আবারও অ্যাকশন অবতারে ধরা দেবেন রণবীর সিং।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।