২৪ ঘণ্টা অনলাইন : সম্প্রতি কাজাখস্তানের এক দুর্গম এলাকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গী নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ আরও কয়েকজন বিদেশি। প্রথম তিনজনের নাম একসঙ্গে শুনলেই বোঝা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হওয়া ‘দম’ সিনেমার কথা। এবার এক সাক্ষাৎকারে ‘দম’ সিনেমার বিষয় বিস্তারিত কথা বলেছেন আফরান নিশো।
সাক্ষাৎকারে সিনেমার বিষয়ে আফরান নিশো বলেন, ‘রেদোয়ান রনির অনেক দিন পর কামব্যাক, খুবই ভালো একটা ছেলে ডেডিকেটেড। গল্প নিয়ে প্রচণ্ড ভাবছে। অনেকদিন ধরে লিখছে এবং দিস গোনা বি দ্য ফার্স্ট মানে সারভাইভাল স্টোরি যদি বলি বাংলাদেশের ফিল্মে। তার কথায়, ‘এটাই প্রথম এবং আমার গল্প মারাত্মক মানে কি অসম্ভভ পছন্দ হয়েছে। আমি শোনার পর ইনটু ক্যারেক্টারে চলে গেছি। খুবই বিউটিফুল স্টোরি এবং সেটা যদি শাকিল এবং রনি তারা যদি এক্সিকিউট করতে পারে তাহলে হয়তো বা খুবই অনবদ্য একটা গল্প হবে।’ আফরান নিশোর ভাষ্যে, ‘ভালো পারফর্মারদের লাগবে, ভালো পারফরম্যান্স আমাকে করতে হবে এবং আমার জার্নিটা অনেক কষ্টদায়ক, পীড়াদায়ক এবং প্রচন্ড মানে প্রচন্ড কষ্ট এবং স্ট্রাগল করতে হবে আমাকে ওই চরিত্রের জন্য।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।