শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারের ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাসে যেসব পরিবর্তন জরুরি

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৫   ১১:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে ক্যান্সার। গবেষণা বলছে, খাদ্যাভ্যাস ক্যান্সারের ঝুঁকিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। দৈনন্দিন খাদ্যাভ্যাসে ছোট ছোট পরিবর্তন এই রোগ নিয়ন্ত্রণে সাহায্য করবে।

ক্যান্সারের ঝুঁকি কমাতে খাদ্যতালিকায় যেসব পরিবর্তন জরুরি-
ভাজা খাবারের পরিবর্তে বিকল্প খাবার খান

সমুচা, পাকোড়ার মতো তেলেভাজা খাবারে অস্বাস্থ্যকর চর্বি থাকে যা প্রদাহ সৃষ্টি করে। ভাজা খাবারের পরিবর্তে বেকড খাবার খান।

পরিশোধিত শস্যের পরিবর্তে গোটা শস্য বেছে নিন

সাদা ভাত এবং ময়দা, রুটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে, দীর্ঘমেয়াদী ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন- বাদামি চাল, রাগি, বাজরা, জোয়ার বা মাল্টিগ্রেইন আটার মতো খাবার যোগ করুন।

চিনিযুক্ত খাবারের পরিবর্তে তাজা ফলমূল খান

বিভিন্ন ধরনের মিষ্টি স্থূলতা, রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এর পরিবর্তে তাজা ফল, খেজুর, বাড়িতে তৈরি গুড় দিয়ে তৈরি খাবার খেতে পারেন।  

প্যাকেটজাত মসলার পরিবর্তে ঘরে তৈরি মশলার মিশ্রণ

দোকানে কেনা মসলায় অনেক সময় প্রিজারভেটিভ, অতিরিক্ত লবণ এবং কৃত্রিম রঙ ব্যবহার করা হয়। বাড়িতে হলুদ, জিরা, ধনিয়া, মরিচ ব্লেন্ড করে খেতে পারলে ভালো। হলুদে থাকা কারকিউমিন ক্যান্সারের ঝুঁকি কমায়।

লাল এবং প্রক্রিয়াজাত মাংসের পরিবর্তে উদ্ভিজ্জ প্রোটিন খান
লাল বা প্রক্রিয়াজাত মাংস দিয়ে তৈরি খাবার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এসব খাবারের পরিবর্তে ডাল, রাজমা, ছানা বা পনির বেছে নিন। এসব প্রোটিন কোনো ধরনের ঝুঁকি ছাড়াই শরীরে পুষ্টি জোগায়।

পরিশোধিত তেলের পরিবর্তে সরিষার তেল বা ঘি ব্যবহার করুন

রান্নায় ব্যবহৃত বিভিন্ন ধরনের পরিশোধিত তেল ক্ষতিকারক ফ্রি র‍্যাডিক্যাল নির্গত করতে পারে। এর পরিবর্তে রান্নায় সরিষার তেল, নারকেল তেল অথবা মাঝারি পরিমাণে ঘি ব্যবহার করতে পারেন। এসব তেলে থাকা স্বাস্থ্যকর চর্বি শরীরে পুষ্টি সরবরাহ করে। সূত্র: ইন্ডিয়া টিভি

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।