শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

২০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ উদ্বোধন

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৫   ১১:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফেব্রিক এবং পোশাক প্রস্তুতকারকদের জন্য আন্তর্জাতিকভাবে অনন্য প্ল্যাটফর্ম ‘টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং এবং লেদারওয়ার্ল্ড প্যারিস ২০২৫’ সোমবার প্যারিস-লে-বুর্জে প্রদর্শনী কেন্দ্রে উদ্বোধন হয়েছে । তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে বাংলাদেশি ২০টি  প্রতিষ্ঠান টেক্সওয়ার্ল্ডে উপস্থাপন করছে তাদের সৃজনশীল পণ্য অতুলনীয়  ফ্যাশন ও দক্ষতা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রদর্শনীতে বৈশ্বিক টেক্সটাইল উদ্ভাবন ও সোর্সিং কার্যক্রম চলবে। মেলা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত, যেখানে বিশ্ব ফ্যাশন সাপ্লাই চেইনের পেশাজীবীরা অংশ নিবেন।৫৭তম আসরে অনুষ্ঠিত এই মেলা সোর্সিং, ট্রেন্ড ইনসাইট এবং শিল্পখাতের পারস্পরিক সহযোগিতার একটি শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত রয়েছে। এ বছরের ফরম্যাটে কাপড় সরবরাহকারী (টেক্সওয়ার্ল্ড) এবং তৈরি পোশাক প্রস্তুতকারক (অ্যাপারেল সোর্সিং) উভয়কেই এক ছাদের নিচে আনা হয়েছে, যা বৈশ্বিক ক্রেতাদের জন্য আরও সহজ অভিজ্ঞতা দিচ্ছে।

বাংলাদেশ উভয় মূল সেগমেন্টেই অংশ নিচ্ছে: (এনজেড ডেনিম, হুরাইন হাই টেক ফ্যাব্রিকস (এইচটিএফ), টেক্স উইভ, ক্লোভার ডিজাইন অ্যান্ড সোর্সিং লিমিটেড, ইপিবি)। এই অংশগ্রহণ বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের গুরুত্বকে তুলে ধরছে। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।