শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত নই’

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : একটা সময়ে সুপারহিট সিনেমায় নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। যে ছবিতেই কাজ করেন সেই পরিচালক-প্রযোজকদের দোষত্রুটি থাকলেও মুখের উপর বলতে দ্বিধাবোধ করেন না তিনি। একটি সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুলেছেন আমিশা। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা বলেন, ‘দর্শকদের ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আমি কোনও নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত নই। আমি মদ্যপান, ধূমপান কিছুই করি না। কাজের জন্য কারও তোষামোদও করি না। আমি যা অর্জন করেছি, তা আমার যোগ্যতায় করেছি। এই কারণে কিছু মানুষ আমাকে অপছন্দ করে। আমি আশেপাশের কাউকে ফলো করি না।’

তিনি জানিয়েছেন, ‘ইন্ডাস্ট্রিতে আপনার কোনও প্রেমিক বা স্বামী না থাকলে আপনার পক্ষে বিষয়টা অত্যন্ত কঠিন হয়ে ওঠে। নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে তুলে ধরাও কঠিন হয়ে পড়ে। আপনি অন্যদের কাছ থেকে কম সাপোর্ট পাবেন। বহু বছর ধরে চলে আসছে এই বিষয়গুলো।’  ‘৯০ শতাংশ সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কেনেন। এজেন্সিগুলো মানুষের সঙ্গে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা দাবি করে। বিনিময়ে, তারা লক্ষ লক্ষ ফলোয়ার পাইয়ে দেয়। আমাদের সকলের সঙ্গে সেই এজেন্সি যোগাযোগ করেছে।’ অভিনেত্রীর মতে, ‘অনেক সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের অনেক টাকাও দিয়েছে। এরা যদিও আসল ফলোয়ার নয়। আমার কাছেও অনেকবার টাকা চাওয়া হয়েছিল। কিন্তু আমি এই প্রস্তাব রিজেক্ট করেছি। আমি আমার আসল ভক্তদের পছন্দ করি। তাই চাই না যে টাকা দিয়ে আমায় ফলো করাতে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।