শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মুক্তি পাচ্ছে না পাক অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল’

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৫   ১১:৩৫ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও বলিউডের বাণী কাপুর অভিনীত ‘আবির গুলাল’ ছবিটি। ১২ সেপ্টেম্বর ভারত ছাড়া মুক্তি পেয়েছে বিশ্বের নানাপ্রান্তে। বহু বিতর্ক, রাজনৈতিক উত্তাপ ও সীমান্ত-সংবেদনশীলতার ছায়ায় ঢাকা এই ছবি আদৌ ভারতে মুক্তি পাবে তো?  

এদিকে মোদি সরকার জানিয়ে দিল ভারতে এই ছবির মুক্তির ওপর নিষেধাজ্ঞা তোলা হচ্ছে না। প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তরফ থেকে জানানো হয়েছে, এই ছবি ভারতে মুক্তি পাচ্ছে না। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতে এই ছবি মুক্তির খবর ছড়ায় ঠিকই। কিন্তু খবরটি সম্পূর্ণ মিথ্যা। গত ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল ফাওয়াদ ও বাণী কাপুর অভিনীত এই ছবি। কিন্তু তার কিছু দিন আগেই ঘটে যায় পেহেলগাম হত্যাকাণ্ড। ভারত ও পাকিস্তানের সম্পর্কে অবনতি হয়। কোপ পড়ে ‘আবির গুলাল’ ছবির উপরেও। আটকে যায় মুক্তি। পেহেলগামের ঘটনার পর ভারত সরকার পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এই ছবি যাতে কোনোভাবেই ভারতে মুক্তি না পায়, সেই দাবি তোলে ভারতের বিভিন্ন সংগঠন। এমনকি ছবির নায়িকা বাণীকেও তোপ দাগা হয় পাক অভিনেতার সঙ্গে জুটি বাঁধার জন্য। 

অবশেষে স্থির হয় আন্তর্জাতিক স্তরে ছবিটি মুক্তি পাবে। সেইমতো ১২ সেপ্টেম্বর ছবিটি আন্তর্জাতিক স্তরে মুক্তি পায়। 

শুক্রবার খবর ছড়ায়, ভারতে নাকি ২৬ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পাবে। কিন্তু এই খবর ভিত্তিহীন বলে জানা গিয়েছে। ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর বিরুদ্ধে ফাওয়াদ খানের একটি পোস্টে বিতর্কের আগুন জ্বলে ওঠে। তিনি সেই অভিযানকে ‘লজ্জাজনক হামলা’ বলে অভিহিত করেন, যা ভারতীয় জনমনে ক্ষোভের সৃষ্টি করে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক ট্রোলিং এবং রাজনৈতিক মহলে তার বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। এই বিতর্কই ‘আবির  গুলাল’-এর ভারতীয় মুক্তির পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরে সেবারও নিষিদ্ধ হয়েছিলেন পাক শিল্পীরা।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।