শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সবজি ও ফলের আচার যেভাবে সংরক্ষণ করবেন

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৫   ১১:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : শরতে বিভিন্ন ধরনের সবজি এবং ফলের আচার করা হয়। বিশেষ করে আমড়া, চালতা, তেঁতুলের আচার এ সময় বেশি করা হয়। ভাত, খিচুড়ি কিংবা রুটি– সবকিছুর সঙ্গেই আচার এক বিশেষ স্বাদ যোগ করে। তবে অনেক সময় আচার ঠিকমতো সংরক্ষণ না করলে তা নষ্ট হয়ে যায় বা ফাঙ্গাস ধরে। সঠিক নিয়ম মানলে আচার দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। 

পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন

আচার বানানোর সময় ব্যবহার করা বাসনপত্র, চামচ, হাত কিংবা কাপড় ভালোভাবে পরিষ্কার ও শুকনা থাকতে হবে। সামান্য পানি বা আর্দ্রতা থেকেও আচার দ্রুত নষ্ট হতে পারে।

কাঁচ বা সিরামিকের পাত্র
আচার সংরক্ষণ করার জন্য সবসময় কাঁচের বা সিরামিকের পাত্র ব্যবহার করুন। কারণ প্লাস্টিকের জারে আচার রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আচার রাখার জার ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এই গুরুত্বপূর্ণ ধাপটি আচারকে অপ্রয়োজনীয় আর্দ্রতা থেকে রক্ষা করে এবং আসল স্বাদ অক্ষুণ্ন রাখে। সঠিক পরিবেশে রাখলে আচার দীর্ঘদিন মান এবং স্বাদ বজায় রাখে।

তেল ও মসলার সঠিক ব্যবহার
আচার ভালো রাখতে তেল প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। বিশেষ করে সরিষার তেল বা সূর্যমুখীর তেল ব্যবহার করলে আচার বেশি দিন ভালো থাকে। মসলার মধ্যে লবণ, সরিষা, মেথি, শুকনা মরিচ ইত্যাদি আচার সংরক্ষণে সাহায্য করে। তবে মসলাগুলো ভালোভাবে ভেজে ও শুকিয়ে ব্যবহার করা উচিত।

রোদে দেয়া অপরিহার্য
আচার টিকিয়ে রাখতে নিয়মিত রোদে দিন। বিশেষ করে নতুন বানানো আচারের বোতল ৭-১০ দিন রোদে দিলে সেটি ভালোভাবে সংরক্ষণ করা যায়। পরে মাঝেমধ্যে রোদে দিলে আচার আরও দীর্ঘদিন ভালো থাকে।

আর্দ্রতা থেকে দূরে রাখুন
যে ঘরে আচার রাখা হবে, সেটি যেন শুষ্ক ও ঠান্ডা জায়গা হয়। ফ্রিজে রাখলেও আচার অনেকদিন ভালো থাকে।

চামচ ব্যবহারে সতর্কতা
আচার বের করার সময় ভেজা বা ময়লা চামচ ব্যবহার করলে খুব দ্রুত আচার নষ্ট হয়। সবসময় শুকনা ও পরিষ্কার চামচ ব্যবহার করুন। কারও হাতে পানি থাকলে সরাসরি আচার স্পর্শ করা উচিত নয়।

জার বা পাত্র পূর্ণ রাখা
আচার রাখার পাত্র অর্ধেক ফাঁকা না রেখে প্রায় ভরে রাখা ভালো। এতে ভেতরে বাতাস কম ঢুকবে এবং আচার বেশি দিন ভালো থাকবে। প্রয়োজনে ছোট জারে ভাগ করে রাখা যেতে পারে।

পর্যাপ্ত তেলের আস্তরণ দিন
আচারের প্রতিটি টুকরো যেন তেলের ভেতরে পুরোপুরি ডুবে থাকে সেদিকে খেয়াল রাখুন। তেল কম হলে আচারের ওপরে ফাঙ্গাস ধরার ঝুঁকি বেড়ে যায়। তাই মাঝেমধ্যে বোতল বের করে প্রয়োজন হলে অতিরিক্ত গরম করা তেল দিয়ে ঢেকে দিতে হবে।

নিয়মিত নজরদারি
আচার একবার বানিয়ে রেখে দিলেই দায়িত্ব শেষ নয়। মাঝেমধ্যে বোতল খুলে দেখা দরকার। তেলের স্তর কমেছে কিনা বা কোনো অংশে ফাঙ্গাস ধরেছে কিনা তা দেখতে হবে। সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে।

সূত্র: টোয়াইস অ্যাজ টেস্টি, হিটক্রাম
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।