শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বলিরেখা দূর হবে বরফে

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পুজোর সময়ে নরম ও টানটান ত্বক সকলেই চান। চামড়ায় কুঁচকানো ভাব দূর করতে বা বলিরেখার সমস্যা থেকে রেহাই পেতে, র্পালারে গিয়ে মুখের লোম তুললেন, তার পরেই শুরু হল তীব্র জ্বালা ভাব। সঙ্গে সঙ্গে বরফ ঘষলে জ্বালাভাব কমল কিন্তু লালচে হয়ে গেল ত্বক। আরাম পেলেও তখন চিন্তায় পড়তে হয়। আদৌ কি বরফ দেওয়া ঠিক হল তো? ত্বকে বরফ ব্যবহার করা কি উচিত? এখন দেখবেন অনেকই  বরফ দিয়ে ফেশিয়াল করার ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন। ত্বকের পরিচর্যায় বরফ যদি ঠিক মতো ব্যবহার করা যায়, তা হলে মুখ থেকে বার্ধক্যের ছাপ মুছে যাবে। ত্বকও নরম ও টানটান থাকবেন। তবে বরফ দিয়ে ফেশিয়াল করার কিছু নিয়ম আছে। সেই পদ্ধতি মানলেই উপকার হবে।

‘আইস ফেশিয়াল’ খুব তাড়াতাড়ি মুখের কালচে ভাব দূর করে ত্বক উজ্জ্বল ও জেল্লাদার করে তুলতে পারে ঠিকই, কিন্তু নিয়ম না মেনে মুখে বরফ ঘষলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। বরফ দিলে সহজেই চোখের ফোলা ভাব কমে। মুখের ফোলা ভাবও কিছুটা কমে যায়। চোখে-মুখে ক্লান্তির ছাপ দূর হয়।

বরফের ফেশিয়াল কী ভাবে করবেন?
বরফ দিয়ে ফেশিয়াল করলে খুব অল্প সময়ের জন্যই ত্বকে বরফ লাগানো উচিত। সুতির কাপড়ে বরফ কুচি ভরে ২ মিনিটের মতো মুখে মালিশ করুন। তার বেশি নয়। কিন্তু যদি বরফপানি মুখে ঢালেন, অথবা বরফপানিতে মুখ ডুবিয়ে বসে থাকেন, তা হলে ত্বক খুব তাড়াতাড়ি শুষ্ক হবে, চামড়া কুঁচকে গিয়ে বলিরেখা পড়তে শুরু করবে মুখে। লালচে র‌্যাশও দেখা দিতে পারে। তাই মুখে বরফ ঘষলে, তার পরেই ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিতে হবে।

গ্রিন টি আইস কিউব : গ্রিন টি তৈরি করে তা আইস ট্রে-তে রেখে দিন ঘণ্টা খানেক। ছোট ছোট কিউবগুলি বার করে মুখে, চোখের নীচে ঘষতে হবে। গ্রিন টি-তে অ্যান্টি-অক্সিড্যান্ট আছে যা ত্বকের উন্মুক্ত রন্ধ্রের সমস্যা দূর করবে। এতে ত্বকের ফোলা ভাব কমবে এবং ব্রণ-ফুস্কুড়ি থাকলে তা-ও কমে যাবে।

শসার আইস কিউব: প্রথমে শসা ব্লেন্ড করে রস তৈরি করে বরফের ট্রেতে জমিয়ে নিন, তার পর মুখ পরিষ্কার করে বরফের কিউবগুলি পাতলা নরম কাপড়ে পেঁচিয়ে ভাল করে সারা মুখে মালিশ করুন। শসা ত্বকের জন্য খুবই উপকারী, কারণ এতে জল, ভিটামিন (যেমন সি ও ফলিক অ্যাসিড) এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে নরম ও জেল্লাদার করে তোলে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।